এ কেমন প্রেম

 

এ কেমন প্রেম
খাদিজা বেগম

এ কেমন প্রেম এ কেমন প্রেম
তোমায় দেখে জেগে উঠলো বুকে,
তোমায় যত দেখি আমি
ততই যেন চোখ ভরে যায় সুখে।।

চোখের দেখায় এত যে সুখ
কোনদিনও ছিল না তো জানা,
জনম জনম দেখব তোমায়
তুমি আমায় করো না তো মানা।
পুয়ের ডগার মত এ মন
তোমার দিকেই পড়ে ঝুঁকে ঝুঁকে।।

হঠাৎ এমনি করেই বুঝি
মানব মনে ভালোবাসা আসে,
এক মানবী আর এক মানব
দুজনারে দুজন ভালবাসে।।

তোমায় দেখার আগে আমি
বুঝিনি তো মায়া কারে বলে,
তোমার মায়ায় ঘুম আসেনা
থেমে থেমে বুকের ভেতর জ্বলে।
তোমার মুখটা যায়না ভোলা
জানিনা কি জাদু আছে মুখে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন