হাসির বৃষ্টিতে

 #হাসির_বৃষ্টিতে 

#খাদিজা_বেগম 


আমার চোখে তোমায় লাগে 

খুব পেয়ারা পেয়ারা,

তোমায় ছাড়া যেন আমার

মন সাহারা সাহারা।।


আয়না দেখলেও তোমায় দেখি 

আমায় আমি দেখি না, 

তোমার জন্য আমার এই প্রেম 

ভালবাসা মেকি না।

এই হৃদয়ে প্রেম জেগেছে 

পেয়ে তোমার আস্কারা।।


মন হারালাম তোমার চোখের 

মিষ্টি মিষ্টি দৃষ্টিতে, 

সাহারা মন ভিজে গেলো 

তোমার হাসির বৃষ্টিতে।।


ঐ মায়াবী রূপের মায়ায় 

কখন যেন পড়েছি,

তাইতো আমায় ভুলে গিয়ে 

তোমার প্রেমে মরেছি। 

আমার চোখে ভেসে বেড়ায় 

শুধু তোমার চেহারা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো