অনুতাপের অগ্নি

 অনুতাপের অগ্নি

খাদিজা বেগম 


তোর প্রেমেতে কূল ছাড়িয়া

ডুবি এখন মাঝ নদীতে এসে,

এ কূল ও কূল সব হারালাম

সুখের আশায় তোরে ভালবেসে।।


ভালবাসার পাল উড়িয়ে 

প্রেমের নায়ে তুই আমারে তুলে,

মাঝ নদীতে নাও ডুবিয়ে 

চলে গেলি তুই আমারে ভুলে।

ভেসে ভেসে ডুবি আমি 

ডুবে ডুবে আবার উঠি ভেসে।।


কাঁচের মত ভাঙ্গলি হৃদয় 

আমার হৃদয় নয় তো কাঁচের পুতুল,

আমি তোরে বিশ্বাস করে 

যে ভুল করলাম সেই ভুলের নাই মাশুল।।


দিয়ে গেছো যে যন্ত্রনা 

তা তুই হাজার গুনে ফেরত পাবি,

 মহান রবের বিচার থেকে 

বল না রে তুই পালিয়ে কই যাবি।

অনুতাপের অগ্নি লাভায় 

জ্বলে পুড়ে ছাই হবি তুই শেষে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো