কেউ জানে না

 

কেউ জানে না
খাদিজা বেগম

কেউ জানে না কেউ জানে না
তার জীবনটা থেমে যাবে কখন,
আর কতক্ষণ দেখতে পারবে
দুটি নয়ন ভরে সুন্দর ভুবন।।

আপন মানুষ মাটি দিয়ে
কান্না ভুলে আমরা আবার হাসি,
মরণের দিক যেতে যেতেও
আমরা সবাই জীবন ভালবাসি।।
কেহ আসে পৃথিবীতে
কেউ চলে যায় এরি নাম হয় জীবন।।

জীবন মরণ দুয়েরে মাঝে
আমরা সবাই হেঁটে হেঁটে চলি,
নিজের ভুলকে না শুধরিয়ে
শুধু অন্যের ভুলের কথাই বলি।।

আজ মনে হয় এই পৃথিবী
মানুষ রূপে অমানুষে ভরা,
কে মানুষ আর কে অমানুষ
আজ না হলেও কালকে খাবে ধরা।
মানুষ যদি না হও মানুষ
ওরে মানুষ তোমার ব্যর্থ জীবন।।

Comments