স্বামী-স্ত্রীর বন্ধন
স্বামী-স্ত্রীর বন্ধন
খাদিজা বেগম
তুমি মানো বা না মানো
স্বামী-স্ত্রীর বন্ধন সেরা বন্ধন,
এই বন্ধনে আবদ্ধ হয়
সর্বপ্রথম আদম হাওয়া দুইজন।।
স্বামী-স্ত্রীর এই বন্ধনে
কানায় কানায় ভরা থাকে আস্থা,
শ্রদ্ধা ভক্তি দৃঢ় বিশ্বাস
এর তুলনায় অন্য বন্ধন সস্তা।
স্বামী স্ত্রীর বন্ধন ছাড়া
পূর্ণ হয়না কোনো মানব জীবন।।
স্বামী স্ত্রীর মধ্যখানে
বন্ধুর বেশে যে শয়তানে ঢুকে,
সেই শয়তানটা মরবে একদিন
অনুতাপের বুকে মাথা ঠুকে।।
স্বামী-স্ত্রীর সম্পর্কটা
স্বচ্ছ পানির মত দূষণমুক্ত,
পবিত্র বন্ধনে থেকে
কেউ থেকো না পরকীয়ায় যুক্ত।
সন্দেহ রোগ হৃদয় ভাঙ্গে
অবশেষে হয় সম্পর্কের মরণ।।
Comments
Post a Comment