একা একাই মরবো
একা একাই মরবো
খাদিজা বেগম
এক পৃথিবী ব্যাথা নিয়ে
আর পারি না জীবন তরী ভাসাতে,
আর পারি না আমি রোজ রোজ
আমায় বেঁধে রাখতে মিথ্যে আশাতে।।
হৃদয় ভাঙ্গা ব্যথার ভারে
এই দেহটা নুয়ে পড়ে বারেবার,
এতো ভালো বাসলাম যারে
সে দিয়েছে আমায় এক বুক হাহাকার।
হৃদয় ভাঙ্গা এই ব্যথাটা
প্রকাশ করা যায় না কোন ভাষাতে।।
ব্যথার কথা বলতে গেলে
কেঁপে কেঁপে কণ্ঠ হয়ে যায় নির্বাক,
প্রেমের ছোঁয়া দেবে বলে
কলিজাতে দিয়ে গেছো কষ্টের দাগ।।
চাইবো না আর ভালোবাসা
বিশ্বাস করে ধরবো না আর কারো হাত,
বিশ্বাস ঘাতক ভালোবেসে
চিরতরে মিটে গেছে প্রেমের স্বাদ।
একা একাই মরব আমি
যদি আমায় না পারি আর বাঁচাতে।।
Comments
Post a Comment