অঙ্গীকার

 #অঙ্গীকার 

#খাদিজা_বেগম 


যে তোমাকে ভালোবাসে 

না ডাকিলেও আসিবে, 

বকাঝকা করিলেও সে 

মিঠা মিঠা হাসিবে।।


ভিখারিনী হয়ে থাকবে 

প্রেম দুয়ারে দাঁড়িয়ে,

ঘুরে ফিরে আসবে আবার 

যতই দাও তাড়িয়ে।

ভালবেসে তোমায় নিয়ে

প্রেম সাগরে ভাসিবে।।


যে বোঝেনা ভালোবাসা 

দুই নয়নের ইঙ্গিতে, 

তারে নিয়ে চইরো না মন

ভালবাসার ডিঙ্গিতে।।


জীবন নদীর তুফান বাড়ি 

তা দেখে ভয় করো না, 

যতই আসুক দুঃখ কষ্ট 

কেউ কারো হাত ছেড়ো না।

ভালোবাসার অঙ্গীকারে 

দুজন মিলে বাঁচিবে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন