শহীদ হবো

 শহীদ হবো

#খাদিজা_বেগম 


স্বপ্ন আমার শহীদ হবো

দেশ জননীর তরে,

শত্রুর সাথে যুদ্ধ করবো 

হাজার কৌশল করে।।


এ দেশ আমার জন্মভূমি 

এই ঠিকানা আমার,

আমরা সবাই সবার জন্য 

তাঁতি, জেলে, কামার।

একাত্তরে স্বাধীন হলাম

শত্রুর সাথে লড়ে।।


ঢাল আমাদের নৈতিকতা 

অস্ত্র আত্মবিশ্বাস,

অন্যায় দিকে কেউ যাব না 

যায় যদিও নিঃশ্বাস।।


দেশ আমাদের প্রাণের প্রিয় 

ভয় করিনা মরতে,

বীর শহীদগণ শিখিয়েছেন 

জীবন দিয়ে লড়তে। 

ঘরের কোনে থাকবো না কেউ 

কোনো শত্রুর ডরে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন