একটি পতাকা
একটি পতাকা
খাদিজা বেগম
একটি পতাকা আকাশে উড়াতে
মাটিতে ঝরেছে ত্রিশ লাখ ফুল,
লাল সবুজের এই পতাকাটা
আমাদের প্রাণ আমাদের মূল।।
এই পতাকার সুমান বাঁচাতে
বারে বারে যাব প্রাণ দান করে,
এই পতাকার মাঝে আছে লাল
যে লাল রক্ত শহীদের ঝরে।
দুর্নীতিবাজ দেশের শত্রু
এসো শত্রুকে করি নির্মূল।।
প্রানের চেয়েও প্রিয় এই দেশ
দেশের পতাকা অমূল্য ধন,
জন্ম থেকেই দেশ আমার মা
আমি তার মাঝে স্পন্দন ।।
মা সন্তানের এই বন্ধন
ভিন্ন হবে না মরার পরেও,
মায়ের বুকেতে থাকবো সুখেতে
মায়ের জন্য লড়াই করেও।
দেশের জন্য জীবন দিতেও
যাবনা পিছনে সরে এক চুল।।
Comments
Post a Comment