তোমার প্রেমে পাগল
তোমার প্রেমে পাগল
খাদিজা বেগম
আমি তোমায় এত ডাকি
তুমি কেন নীরব হয়ে আছো,
আমার ডাকে দাও না সারা
আবার বল আমায় ভালোবাসো।।
খুব নীরবে দেখো আমার
আমি কেন তোমায় দেখতে পাই না,
এই দেহ মন হৃদয় থেকে
তোমাকে চাই অন্য কিছুই চাই না।
আড়াল থেকে এসো প্রিয়
তুমি আমার চোখের সামনে এসো।।
তোমায় দেখার তীব্র তৃষ্ণায়
আমি কেঁদে কেঁদে হলাম কাতর,
তবু তুমি দূরে থাকো
তুমি প্রেমিক নাকি কঠিন পাথর।।
দেখা দাও না কথা কওনা
প্রেম করেছো একটা পত্র লেখে,
প্রেমে পড়ে গেছি আমি
তোমার লেখা পত্রখানি দেখে।
তোমার প্রেমে পাগল করে
সেই পাগলামি দেখে তুমি হাসো।।
Comments
Post a Comment