ভালোবাসার ফ্রেমে
ভালোবাসার ফ্রেমে
খাদিজা বেগম
তোমার চোখে এই চোখ রেখে
যায় যদি যাক চোখের পলক থেমে,
তোমায় ভালো বেসে বেসে
ডুবে থাকবো আমি তোমার প্রেমে।।
যদি এই হাতে ওই হাত রাখো
ডানা মেলে উড়বো আকাশ জুড়ে,
পাখির মত উড়ে উড়ে
এই পৃথিবী দেখবো ঘুরে ঘুরে।
মন ভেজিয়ে বাসবো ভালো
কাটবো সাঁতার প্রেম সাগরে নেমে।।
ধনুক বাঁকা চাঁদের মতো
তুমি যখন ঠোঁট বাঁকিয়ে হাসো,
তখন আমার এই মনে হয়
তুমি যেন স্বর্গ থেকে আসো।।
তোমার হাসি দেখে আমার
এই দেহ মন হৃদয় ওঠে হেসে,
সারা জীবন রাখবো তোমায়
খুব যতনে অনেকে ভালোবেসে।
আমরা দুজন ভালবেসে
বন্ধি থাকবো ভালোবাসার ফ্রেমে।।
Comments
Post a Comment