ভেজা কদম হাতে

 ভেজা কদম হাতে 

খাদিজা বেগম 


শ্রাবণ ধারায় ভিজে ভিজে 

বন্ধু এলো ভেজা কদম হাতে, 

তার ঠোঁট ভেজা ভালবাসা 

ফোঁটা ফোঁটা হয়ে পড়ে তাতে।।


দূর থেকে এই দৃশ্য দেখে 

মনে মনে মন হয়েছে ব্যাকুল, 

ভীরু ভীরু দুই চরণে 

কাছে গিয়ে হাতে নিলাম সেই ফুল।

কত মায়া কত যে প্রেম 

মাখানো সেই ফুলের ঘ্রাণের সাথে।।


কাঁপা কাঁপা ঠোঁট বাড়িয়ে 

ফুলের বুকে ঠোঁটের ছোঁয়া লাগে,

তার ঠোঁট ভেজা ভালবাসায় 

আমার বুকে ভালোবাসা জাগে।।


শ্রাবণ ধরার সাথে যেন 

ভালোবাসা ঝরে ঝরে পড়ে,

মন আমিও ভিজবো এখন 

বন্ধুর সাথে প্রেমময় হাত ধরে।

ভিজে ভিজে ডুবে যাবো

দুজন মিলে শ্রাবণের এই রাতে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন