জিন্দা মরা

 জিন্দা মরা 

খাদিজা বেগম 


ভালোবেসে ভালো নাইরে 

ভালো নাইরে আমার মন, 

মনের ভিতর থেমে থেমে 

জ্বলে আগুন সারাক্ষণ।।


সুখের আশায় ভালোবেসে 

পেলাম আমি যন্ত্রণা,

নিজের দোষে নিজেই দোষী 

পাই না খুঁজে সান্তনা।

খুব নীরবে অশ্রু জলে 

ভাসে আমার দুই নয়ন।।


আমার হয়ে থাকবে বলে 

কথা দিয়েও থাকোনি,

আল্লাহর নামে কসম করে

সেই কসমও রাখোনি।।


ভালবাসি বলে বলে 

করে গেছো বেইমানি, 

ভালোবেসে সব হারালাম 

না বুঝে তোর শয়তানি।

তোর কারণে জিন্দা মরা 

লাগে আমার এই জীবন।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো