মেঘ বালিকা

 

মেঘ বালিকা
খাদিজা বেগম

মেঘ বালিকা মেঘ বালিকা
তুমি আমায় বৃষ্টি দেবে কি?
প্রেম তিয়াসায় চৌচির হৃদয়
তোমার প্রেমের দৃষ্টি দেবে কি??

চাঁতক হয়ে চেয়ে থাকি
কখন আমি পাব তোমার মন,
দিন কাটে না রাত কাটে না
শুধু তোমায় ভাবি সারাক্ষণ।
তোমায় ছাড়া তেতো জীবন
তোমার হাসির মিষ্টি দেবে কি??

তোমার বুকের মিষ্টি পানি
তুমি আমায় করতে দিও পান,
ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণায়
ছটফটিয়ে মরে আমার জান।।

দূরে দূরে থেকেও তুমি
এই হৃদয়ে তুলছো প্রেমের ঝড়,
দিবানিশি স্বপ্ন দেখি
তোমায় নিয়ে বাঁধব প্রেমের ঘর।
দিশেহারা মন সাহারা
তুমি আমায় তুষ্টি দেবে কি??

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো