Posts

Showing posts from February, 2026

এত সুন্দর রূপে

 এত সুন্দর রূপে  খাদিজা বেগম  এত সুন্দর রূপে রঙে রব গড়েছেন তোমায় আমার জন্য,  তোমায় পেয়ে সব পেয়েছি  আজ নিজেকে মনে হয় খুব ধন্য।। পাশাপাশি রেখো আমায়  তুমি থাকো আমার কাছাকাছি,  তোমায় ছাড়া প্রাণ বাঁচে না  আমি জিন্দা মরা হয়ে বাঁচি। আমার স্বপ্নে আমার চিন্তায়  তুমি ছাড়া নাই কিছু আর অন্য।। তোমার জন্য সৃষ্টি আমি  আমার জন্য সৃষ্টি হলে তুমি,  তুমি আমি ভিন্ন হলে  জীবন হবে ধুধু মরুভূমি। তুমি আমার মন আকাশে  জোছনা ঝরা চন্দ্র হয়ে থেকো, আমায় তোমার প্রেম সাগরে  তোমার বুকের ঊর্মি করে রেখো। তোমায় পেয়ে জীবন আমার  যেন কানায় কানায় হলো পূর্ণ।

লেখাপড়া করো

 পড়ালেখা করো খাদিজা বেগম  লেখাপড়া করো মেয়ে  তোমার মনোযোগ বাড়িয়ে, পড়ার সময় অবহেলায়  যেতে দিও না হারিয়ে।। পড়ালেখা শিখে তুমি  তোমায় শক্তিশালী গড়ো, নিজের পায়ে দাড়াও তুমি  তোমার জীবনের হাল ধরো। যাও প্রতিদিন যাও নীরবে  নিজে নিজেকে ছাড়িয়ে। স্বামীর টাকা হয় না হজম  তবুও হয় না ডায়রিয়া,  চুপি চুপি ঝরে পড়ে   দুটি নয়নে বাহিয়া।। বাবার ঘরে কাজ না করেও  কভু মেয়ে হয় না দোষী, স্বামীর ঘরে হাজার করেও স্ত্রীরা হয় যে রাক্ষসী। অর্থ ছাড়া অর্থহীন প্রাণ  চলে চরণে মাড়িয়ে ।।

প্রেমের শাখা

 প্রেমের শাখা  খাদিজা বেগম  ভালোবাসা ছাড়া জীবন  অদৃশ্য এক জেলে বন্দী থাকা,  নিজের হাতে ভেঙে ফেলা  সুখ পাখিটার সুখের দুটি পাখা।। রাজপ্রাসাদে ঘুম আসে না  রাজকীয় খাবারে নাই রুচি,  জীবন যেন প্রেমহীন গল্প ব্যাথার রঙে রঙে লেখা সূচি। সব থেকেও শূন্য শূন্য  বুকের ভেতর মস্ত বড় ফাঁকা।। সুখের মেকাপ দামি কাপড় মাকাল ফলের মত রঙিন লাগে, ভালোবাসা ছাড়া ঘরে  বারে বারে মরার ইচ্ছা জাগে।। পৃথিবীতে প্রেম বিহনে  কত মানুষ চোখের জলে ভাসে,  জিন্দা মরা মন তবুও  ভালবাসার স্মৃতি ভালবাসে। ক্ষত মনে আনমনে চায়  তার ভিতরে জাগুগ প্রেমের শাখা।

প্রেম খেলাপি

 প্রেম খেলাপি  খাদিজা বেগম  তোমায় অনেক বিশ্বাস করে ভালবেসে ঠাই দিয়েছি দিলে,  সেই তুমি আজ প্রেম খেলাপি  দিল ভেঙেছ অন্যের সাথে মিলে।। কথা দিয়ে ভুলে গেছো  আমায় রেখে চলে গেছো দূরে,  তবু তোমায় দিল ভুলেনা  দিলের মাঝে শুধু জ্বলে পুড়ে। প্রেম খেলাফি হলেও তুমি  অভিনয়ে অনেক পাকা ছিলে।। সেই অভিনয় সত্যি ভেবে  সত্যি সত্যি প্রেমে পড়ে ছিলাম, সেই প্রেম তোমার প্রতারণার  এক বাজারে হয়ে গেছে নিলাম।। পাগল করে ছেড়ে গেছো আমায় ভালোবাসি বলে বলে , এই পাগলামি কে থামাবে  বুক ভেসে যায় দুই নয়নের জলে। তোমার কথায় মুগ্ধ হয়ে  ঝাঁপ দিয়েছি মিথ্যা প্রেমের ঝিলে।।

নেশা জাগে খুব

 নেশা জাগে খুব  খাদিজা বেগম  আজ কতদিন হয়ে গেল  তোমার হাতে রাখা হয়নি হাত,  একা একা ঘুম আসে না  জেগে জেগে কাটে সারা রাত।। তোমার সুবাস পাবার জন্য  মনের মাঝে নেশা জাগে খুব,  তোমায় ভেবে উদাসী মন  কেঁদে কেঁদে অশ্রুতে দেয় ডুব। তোমায় ছাড়া সব অন্ধকার  তুমি আমার মন আকাশের চাঁদ।। তুমি এসো ফিরে এসো ফের তোমাকে বুকের মাঝে চাই,  তোমায় ছাড়া আগুন জ্বলে  এই বুক আমার জ্বলে পুড়ে ছাই।  তোমায় ছাড়া বিষাদ জীবন  এই জীবনে পাই না খুঁজে স্বাদ।।

ডুবে ডুবে ভাসি

 ডুবে ডুবে ভাসি  খাদিজা বেগম  এ কেমন প্রেম ভালোবাসা  স্বাদ মেটে না যতই ভালোবাসি,  ভালোবাসা পাবার আশায়  ফিরে ফিরে তোমার কাছেই আসি।। হালকা হালকা মৃদু ছোঁয়ায়  মনের আগুন দিগুন হয়ে জ্বলে,  প্রেম যেন এক অগ্নি লাভা  তা বোঝানো যায় না কাউকে বলে। একটুখানি প্রেমের ছোঁয়া  পাবার জন্য মন হয়ে যায় দাসী।। প্রেমে শাস্তি প্রেমে মস্তি  প্রেমের সুতোয় তুমি আমি বাঁধা, সকল সৃষ্টির মূলে এই প্রেম তবু যেন প্রেম অদৃশ্য ধাঁধা।। তুমি এলে বৃষ্টি নামে  মনের উঠান কানায় কানায় ভরে, তুমিহিন মন মরুভূমি প্রেমের তৃষ্ণায় বুক হাহাকার করে। তোমায় নিয়ে স্বপ্ন দেখি  প্রেম যমুনায় ডুবে ডুবে ভাসি। 

নিজের কথা

 নিজের কথা 🖊️ খাদিজা বেগম  পরের কথা শুনতে গিয়ে  আমার নিজের কথা হয়নি শোনা, পরের ঘরটি গড়তে গিয়ে  আমার নিজের ঘরটি হয়নি বোনা।। পড়েরে খবর রাখতে গিয়ে  আমার হয়নি নেয়া নিজের খবর, কোথায় ছিলাম কোথায় এলাম  কোথায় আমার শেষ বিছানা কবর। মাটির কায়া মাটি হবে  রবে না সে এমন কাঁচা সোনা।। ফুলের মত ঝরে যাবো  পাখির মত উড়ে যাবো আমি,  তবু কেন থাকার আশায়  আরাম আয়েশ খুঁজি দামি দামি।। আমার মাঝে কেবা থাকে  আমি আবার কার ভিতরে থাকি, ভেবেচিন্তে কুল মেলেনা  সবি যেন শুভঙ্করের ফাঁকি। কে কাহাকে দিচ্ছে ফাঁকি  বুঝে ওঠা যায় না পাগল মোনা।।

সব ভুলে আমার

 সব ভুল আমার  🖊️ খাদিজা বেগম  তোমার কোন ভুল ছিল না  সব ভুল আমার সব ভুল আমার,  তাই নিজেকে ভুলে গিয়ে  তোমায় মনে রাখি বার বার।। তুমি উড়ো ডানা মেলে  পাখির মতো নীল আকাশে, আমি বারবার রাখি তোমায় টেনে টেনে আমার কাছে। তোমার মত আমিও তো  ডানা মেলে উড়বো এবার।। বন্দি খাঁচায় আর রবনা  ঘুরে ঘুরে দেখব ভুবন, ভয় পাবো না যদিও যাই পথ হারিয়ে দুই দিক দুজন।। আমি তোমার বাঁধ হবো না দূরে গেলে যাও চলে যাও, ফিরে ফিরে ফের তাকিয়ে  কেন মিছে মায়া বাড়াও। আমি তোমায় টেনে টেনে  আমার কাছে রাখবো না আর।।

বেঁচে থাকাই মরণ

  বেঁচে থাকাই মরণ   খাদিজা বেগম  চোখের জলে কথা বলে মুখের কথা ফুরিয়ে যায় যখন, তাই তো এখন কানায় কানায় অশ্রু জলে ভরেছে দুই নয়ন।। এই পৃথিবী ভাল্লাগে না তোমার কাছে যাও নিয়ে যাও ডেকে, তুমি আমায় মুক্ত করো চরিত্রহীন, মিথ্যাবাদী  থেকে মিথ্যাবাদীর সঙ্গী হয়ে চাইনা আমি কাটাতে এই জীবন।। চাইনা আমি দেখতে কভু বিশ্বাসঘাতক প্রতারকের বদন, ঘরের লোকে শত্রু হলে বন্ধ হয়না রক্ত ঝরা রোদন। খুশি রাখার কথা দিয়ে যারা আমায় কাঁদায় বারে বারে, তারাই উকিল তারাই মুক্তার এখন আমি বিচার দেব কারে? করবো কি আর মারতে বারণ আমার বেঁচে থেকেই হলো মরণ।।

পাথর করে দাও চোখ

  পাথর করে দাও চোখ  খাদিজা বেগম  পাথর করে দাও চোখ আমার এই চোখ যেন আর কাঁদতে না পারে, পাহাড় করে দাও মন আমার কেহ ভাঙতে পারে না যে তারে।। আকাশ করে দাও আমার শীর কারো কাছে হয়না যেনো নত, সাগর করে দাও আমার বুক বুকের মাঝে হয় না যেন ক্ষত। নৈতিকতার মনি মুক্তায় ভরে দিও বুকের ভিতর টারে।। মন ভাঙ্গা লোক এত বেশি মন গড়ানোর লোক মেলেনা খুঁজে, কাঁদানোর লোক এত বেশি হর হামেশা মিলে যায় চোখ বুজে।। মাটি করে দাও এই অঙ্গ কোন আঘাত লাগে না যে অঙ্গে, সকল স্বপ্ন গাছ হয়ে যাক আমার অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে। অশ্রু দিয়ে লেখা আর্জি রেখে গেলাম আমি তোমার দ্বারে।।

প্রতারণার ছুরি 🗡️

  আপন সেজে কাছে থেকে মারলে বুকে প্রতারণার ছুরি, 🗡️ বারে বা বা কি অভিনয় অভিনয়ে নেই তো তোমার জুরি।। আমি তোমায় আপন ভেবে ঠাই দিয়েছি যত্ন করে মনে, সেই সুযোগে মন ভেঙ্গেছ ঝড় তুলেছো ভালবাসার বনে। তবু তোমায় ফিরে পেতে ফের তোমারি পিছে পিছে ঘুরি।। বিষ মাখানো ছুরি মেরে জীবন আমার খুব বিষিয়ে দিলে, আমি অনেক শান্তি পেতাম এই জীবনটা তুমি কেড়ে নিলে।। এখন জীবন মরার মতন বাঁচা মরার মধ্যখানে আমি, যন্ত্রণার এক সিঁড়ি বেয়ে আমি যেন মরণ কুপে নামি। কি দিয়ে এই প্রাণ বাঁচাবো প্রেমে পড়ে সব হয়েছে চুরি।।

সত্যি বলছি

 সত্যি বলছি  🖊️ খাদিজা বেগম  সত্যি বলছি আমি এখন  আগের মতন চিৎকার করে কাঁদি না,  কেউ যদি যায় চলে যেতে  আগের মতো ধরে বেঁধে সাধি না।। তবুও তো মাঝে মাঝে  খুব নিরবে ঝরে পড়ে চোখের জল, তবু বারবার ভাঙ্গে বিশ্বাস  নদীর কূলের মতন ভাঙ্গে মনোবল। তাই তো এখন আমায় ছাড়া  অন্য কাউকে নিয়ে স্বপ্ন বাঁধি না।। এই দুটি চোখ নদী হয় হোক  খুব গোপনে কাঁদে কাদুক সারারাত, সূর্যের মতো প্রতি ভোরে বলতো যাবো হাসিমুখে সুপ্রভাত।। এখন আমি কারো কাছে  ভালোবাসা পেতে আশা করি না, নিজের আত্মসম্মান ভুলে  অকারণে কারো পায়ে ধরি না। নাই অভিযোগ নাই অভিমান  তুমি যদি বিবাদী হও  তবু আমি সেই বিপক্ষের বাদী না।।

পাপী

  পাপী 🖊️ খাদিজা বেগম  পাপির মনে উঠতো যদি ঢেউ এর মতো জেগে জেগে অনুতাপ, বারে বারে এমনি করে হর হামেশা করতো না সে এতো পাপ।। তার কাছে পাপ নেশার মতো যত করে ততই চায় পাপ করিতে, পুণ্য কাজে মন ভরে না পাপে পাপে চায় পাপী মন ভরিতে। পাপ জেনেও পাপ করে যে সে তো জেনে বুঝেই নারে দিলো ঝাঁপ।। গাছের গোড়া কেটে পাপী বোকার মত গাছের আগায় ঢালে জল, আত্মা যদি কালো থাকে ফল পাবে না কায়ায় করলে ঝলোমল।। সত্যিকারের মানুষ যারা মনুষ্যত্ব দিয়ে গড়া তাদের মন, অন্যের সুখে সুখী হয়ে মানব সেবায় ব্যস্ত থাকে সারাক্ষণ। অন্যদের হক নষ্ট করে পাপী নিজের জন্য কুঁড়ায় অভিশাপ।।

তুমি চলে গেছো বলেই

  চলে গেছ বলেই  খাদিজা বেগম  তুমি চলে গেছো বলেই আমার আমি টাকে খুঁজে পেয়েছি, যে আমি গান গাইতে জানি যে আমিটা মনে মনে চেয়েছি।। তুমি চলে গেছো বলেই আমার আমি আমাকে দেয় পাহারা, অঙ্কুরিত হয় সবুজ স্বপ্ন  স্বপ্নে স্বপ্নে হারায় বুকের সাহারা। এখন আমি আমার বন্ধু আমার সাথে নেচে নেচে গেয়েছি।। এইতো আমি আমার সাথে দিবানিশি নানান কথা বলে যাই, অনুমতি চাইনা কারো মনে যা চায় ইচ্ছে হলেই করি তাই।। তুমি চলে গেছো বলেই আমায় আমি ভালবাসতে শিখেছি, আমার মাঝে জমে থাকা সেই গান গল্প উপন্যাস সব লিখেছি। তোমাকে আর আমি চাই না এখন আমি আমার আপন হয়েছি।।

মৃত্যুর ভয় নাই

 মৃত্যুর ভয় নাই খাদিজা বেগম  আমরা সবাই এখন থেকে  হার না মানা বীর বাঙালি হাদী, তাই আমাদের মৃত্যুর ভয় নাই আমরা দুর্জয় দুর্বার প্রতিবাদী।। আমাদের শীর হয়না কভু  মৃত্যুর ভয়ে ভীত হয়ে নত, শহীদ হবার স্বাদ আমাদের  তাইতো বেঁচে থাকি বীরের মত। তাই আমাদের বন্ধু ওরা  যারা মনে প্রানে সত্যবাদী।। আধার ভাঙ্গা সূর্য আমরা পূব আকাশে জেগে ওঠা দীপ্ত,  হুংকার দিয়ে ছুটে চলা  আমরা ক্ষ্যাপা হাওয়ার মত ক্ষিপ্ত।। বীর বাঙালির সাহস দেখে  দৌড়ে দৌড়ে মৃত্যু পালায় দূরে, বীর যোদ্ধাদের অগ্নিকণ্ঠে  জালিমের দল ছাই হয়ে যায় পুড়ে। দেশের বুকে ঠাঁই পাবেনা কোন দুর্নীতিবাজ উগ্রবাদী।।  

একটু আদর

  একটু আদর খাদিজা বেগম তুমি তুমি তুমি আমার ভালোবাসার অথৈ সাগর, তোমার কাছে ছুটে আসি পাবো বলে একটু আদর।। তুমি তুমি তুমি আমার ভালোবাসার উর্মি মালা, উর্মি জলে মন ভিজিয়ে দূর করে দাও মনের জ্বালা। প্রেম পিপাসায় ছটফট করে তোমার আশিক রশিক নাগর।। তোমার হাতের প্রেম পেয়ালয় এই আশিকের জীবন মরণ, এই ভোলা মন সব ভুলে যায় শুধু রাখে তোমার স্মরণ।। অবহেলে অনাদরে দিওনা যে দূরে ঠেলে, অশান্ত মন শান্ত হবে শুধু তোমায় কাছে পেলে। এই পৃথিবী চাইনা আমি না পাই যদি তোমার কদর।।

মায়ার বাঁধন

 মায়ার বাঁধন  খাদিজা বেগম  মনে মনে মন রেখেছে  তোমায় আমায় ভালোবেসে জড়িয়ে, তাই পারিনা দূরে যেতে  তোমার আমার মায়ার বাঁধন ছাড়িয়ে।। তোমায় ছেড়ে দূরে গেলে  আমি যেন বয়ে বেড়াই নিজের লাশ,  ভালোবেসে কাছে রেখো  এখন তোমার মাঝেই আমার বসবাস। যদি যেতে চাই ভুল করে  আমায় ধরে রেখো দুই হাত বাড়িয়ে।। পানি ছাড়া মাছ বাঁচে না  তোমায় ছাড়া মন বাঁচাতে পারব না,  তুমি আমার মনের মানুষ  তাই তোমাকে কোনদিনও ছাড়বো না।। কোন মায়াতে বাঁধলে এই মন  সেই বাঁধনটা দেখা যায় না নয়নে,  ছোঁয়া যায় না আঙ্গুল দিয়ে  তালা ছাড়া বন্দী থাকি দুজনে। অদৃশ্য এই প্রেমের মালা  তোমায় আমায় রব দিয়েছে পরিয়ে।।

মিষ্টি কথা শুনে

  মিষ্টি কথা শুনে  খাদিজা বেগম  তোমার মিষ্টি কথা শুনে শুনে  ঠাই দিয়েছি তোমায় আমার এই বুকে,  আমার আজ কেন বুক ছিদ্র ছিদ্র  তোমার মুখের তিক্ত কথার বন্দুকে।। তুমি হলে বহুরূপী প্রাণী  যখন তখন বোল পাল্টানো মুনাফিক  ইচ্ছে হলেই বুকে টেনো আমায় আবার তুমিই আমায় ঠেলো অন্যদিক। অনাদরে অবহেলায় রেখে  ভালবাসি বলো আবার ওই মুখে।। এ কেমন প্রেম কেমন ভালোবাসা  যার কারনে রক্ত ঝরে হৃদয়ে, মরণ কামর সহ্য করে বাঁচি  কেন আমার দিন কাটেনা নির্ভয়ে।। বলো কোথায় আমার স্বাধীনতা  স্বাধীনভাবে কেন বলতে পারি না,  জীবন যুদ্ধে আহত প্রাণ আমার  তবু আমার ইচ্ছায় মরতে পারি না। কান্না ঢেকে হাসতে হবেই আমায়  নইলে মন্দ বলবে পাড়ার নিন্দুক।।

মন যদি না কথা শোনে

 মন যদি না কথা শোনে খাদিজা বেগম  মন যদি না কথা শুনে আমার  বল আমার কিবা করার আছে?  বারে বারে আমার এ মন আমায় তোমার কাছে টেনে নিয়ে আসে।। আমার মন যা বলে মনে মনে  জানি না তা কেমন করে বলব,  তুমি যদি যাও এরিয়া আমায়  তোমার সাথে কেমন করে চলব। আমি কেমন করে বোঝাবো যে এই মন আমার তোমায় ভালোবাসে।। আমি নইতো তোমার ছায়ার মত  অন্ধকারে তোমায় ছেড়ে যাবো,  আমি তোমার ভালোবাসা হয়ে  তোমার সাথেই জনম জনম রবো। যেমনি থাকে চাঁদের সাথে রাত্রি  সোনালী রোদ থাকে দিনের সাথে,  নদীর বুকে যেমন থাকে উর্মি  তেমনি করেই থাকবো দিনে রাতে। আমি থাকবো কাছাকাছি তোমার  যত কাছে শ্বাস থাকলে প্রাণ বাঁচে।।

শহরের পথ

 শহরের পথ  খাদিজা বেগম  মন চায় খুব ফিরে যাই সেই  সবুজ রঙে রাঙানো গায়, সেথায় গিয়ে খালি পায়ে  হেঁটে বেড়াই নির্ভাবনায়।। যেখানে নাই বায়ু দূষণ  দায়িত্বহীন গাড়িচালক,  নদীর মত আঁকাবাঁকা  খুব নিরাপদ গায়ের সড়ক।  এই শহরের সড়ক দেখে মন টানে সেই গায়ের মায়ায়।। পাল উড়িয়ে নৌকা চলে মাঝি মাল্লা গায় ভাটির গান, সেথায় গিয়ে থাকার জন্য  আমার এ মন করে আনচান।। শহরের পথ বড় বিপদ  যখন তখন প্রাণ চলে যায়,  পঙ্গু হয় লোক, অন্ধ হয় চোখ  সচেতন জন খুঁজে উপায়। আমাদের গায় খুব সকালে  পাখিদের গান নিদ্রা ভাঙ্গায়।। এসো চলি ফুটপাত দিয়ে  ওভার ব্রিজ পার হয়ে যাই,  আইনজেনে আইন মেনে  নিরাপদ এই ভুবন সাজাই। নিয়ম মানলে সব নিরাপদ  শহর বা গ্রাম সকল জায়গায়।।

ফিরে এসো প্রিয়া

 ফিরে এসো প্রিয়া  খাদিজা বেগম  খুব অসহায় লাগে আমায় প্রিয়া, ফিরে এসো প্রিয়া,  আমার এ মন আজো কাঁদে  তোমার নামটি নিয়া নিয়া।। তুমি ছাড়া দিশেহারা  বুকের মাঝে শূন্য শূন্য,  তুমি এলে শূন্য এ বুক  কানায় কানায় হতো পূর্ণ। তুমি যদি না বোঝো মন  তোমায় বোঝাবো কি দিয়া।। তোমায় বিনে ঘুম আসে না  ঘুমাতে হই আমি ব্যর্থ,  তোমায় বিনে খুঁজে পাইনা  বেঁচে থাকার কোন অর্থ।। মান দিয়েছি মন দিয়েছি  শুধু জীবন দিতেই বাঁকি, তোমাকে না দেখে আমার  যেন বন্ধ না হয় আঁখি। তোমাকে খুব কাছে পেতে  আকুল এই প্রাণ ব্যাকুল হিয়া।।

চশমা ওয়ালা

 চশমা ওয়ালা  খাদিজা বেগম  ওরে ওও চশমা ওয়ালা শোন রে শোন ওরে চশমা ওয়ালা, তো ছোঁয়াতে নিভিয়ে দে  এই হৃদয়ের ভালবাসার জ্বালা।। ওরে ও ও চুড়ি ওলি  শোন রে শোন ওরে চুড়ি ওলি, ফুলের সুবাস এলে নাকে দূরে দূরে কি আর থাকে অলি। দুজন হারায় প্রেম মেহনায়  মোমের মত গলে মনের তালা।। ফুলে ফুলে দুলে দুলে  জল বিহনে ঢেউ খেলে যায় আলি, আমার এ মন কি যেন চায়  সে কথাটা কেমন করে বলি।। তুই যদি ফুল হয়ে থাকিস  মনে রাখিস আমি প্রেমিক অলি, তোর ফুলের ঐ মধুর তৃষ্ণায়  আমি সদায় পুড়ে পুড়ে জ্বলি।  সকল জ্বালা নিভে যাবে  মন মিলালে মহান আল্লাহতালা।।

তোমায় কেন্দ্রবিন্দু করে

 তোমায় কেন্দ্রবিন্দু করে  খাদিজা বেগম  আমি কতটা কাল কাটিয়েছি  শুধু তোমায় কেন্দ্রবিন্দু করে,  তবু না দিয়েছো দূরে ঠেলে  না রেখেছো তোমার বুকে ধরে।। আজো আমি ভালবাসি তোমায়  ভালবাসি ঠিক সেই আগের মত, শুধু তোমাকে না পেয়ে আমি  আজো বয়ে বেড়াই এক বুক ক্ষত। তোমায় ভেবে ভেবে আজো আমার  চোখে চুপি চুপি অশ্রু ঝরে।। আমার মন পড়েছে তোমার প্রেমে  আমি কেমন করে সরে থাকি,  তোমায় স্বপ্ন দেখে রাত নিশীথে  কেঁদে কেঁদে জাগে আমার আঁখি।। ভালোবাসার শুরু আছে কভু  ভালোবাসার নেই তো কোনো ইতি,  ঢেউয়ের মতো জেগে থাকে মনে ভালোবাসার হাজার রকম স্মৃতি।  চোখের আড়াল হলেও প্রাণের প্রিয়  তার প্রেম যায় না হৃদয় থেকে সরে।।

অশ্রু ফুরাবে না

 অশ্রু ফুরাবে না  খাদিজা বেগম  তুমি যদি দেখা না দাও  আমার নয়ন জুড়াবে না না না ,  না পেলে চোখ তোমার দেখা  আমার অশ্রু ফুরাবে না না না।। দাও দেখা দাও ভালোবেসে  তোমার ভালোবাসার কাঙাল আমি,  তোমায় ছেড়ে জান্নাত চাই না  তুমি জান্নাত থেকে আরো দামি।  ঘুম ভাঙানো স্বপ্ন তুমি  তুমিহীন চোখ ঘুমাবে না না না। পাহাড় দেখি ঝর্না দেখি  জল তরঙ্গ দেখি নদীর বুকে, তোমাকে না দেখে তবু এক মুহূর্ত থাকা যায় না সুখে।। সাদা সাদা কালা কালা দূর আকাশে ভাসে মেঘের ভেলা, হৃদয় আকাশ বিজলী ভরা  দূর করে দাও আমার দুঃখের বেলা। তোমায় ছাড়া জীবন আমার  আর কোথাও সুখ পাবে না না না।।

নারীর প্রতি সম্মান

নারীর প্রতি সম্মান  খাদিজা বেগম  স্রষ্টা যদি আমায় প্রশ্ন করতো  তুমি পুরুষ হবে নাকি নারী,  আমি বলে দিতাম তার উত্তরে  পুরুষ হবো নারী রক্ষাকারী।। পুরুষ লোকের পুরুষত্বে থাকবে  সবার আগে নারীর প্রতি সম্মান,  নোংরা মনের কাপুরুষ সে পশু নারীর প্রতি যে পুষে অপমান। নারী কিংবা পুরুষ যে যাই হই না  কেউ হবনা কোনো অত্যাচারী।। মানুষ এমন কর্ম কেউ করো না  অন্য মানুষ যার কারণে কাঁদে, সত্যিকারের মানুষ যারা তারা  কাউকে ফেলে দেয় না দুঃখের ফাঁদে।। সাপের চেয়েও বিষ বেশি হয় কথায়  যদি বলা হয় তার রাগের মাথায়,  সুস্থ শান্ত মনের কথা মিষ্টি  সে কেড়ে নেয় সকল মনের দৃষ্টি।। নারীর শত্রু নারীরাই হয় যখন  জীবন তখন লাশের মতন ভারী।।

গণভোটে হ্যাঁ বলুন

 গণভোটে হ্যাঁ বলুন  🖊️ খাদিজা বেগম  এলোরে ভাই এলো আবার  ভোটের সময় ভাই ভোট দিতে চলুন,  মানবিক এই রাষ্ট্র গড়তে  গণভোটে হ্যাঁ বলুন হ্যাঁ বলুন। প্রতীক রেখে প্রার্থীর অতীত  বর্তমান ও ভবিষ্যৎকে দেখুন, ভোটের ভুলে উঠবে ফুলে  বাজারের দর, সুদ,ঘুষ, ধর্ষণ, গুম,খুন।  কর্মফলের কথা ভেবে  নিজের বিবেক জ্ঞান জাগিয়ে তুলুন।। যেমনি বিজ রোপণ করবেন  তেমনি ফল আসবে আপনার ঘরে, অটুট থাকুন সত্যের পক্ষে আপনার লক্ষ্য না যায় যেন সরে।। পুরান সকল দুর্নীতিকে  ঘৃণা করে মনে প্রাণে গুড়ান, নতুন রাষ্ট্র গড়ার লক্ষ্যে  লাল সবুজের বিজয় নিশান উড়ান। ন্যায়ের পক্ষে ভোট দিয়ে ভাই  আপন হাতে ন্যায়ের দুয়ার খুলুন।।

শহীদ হতে চাই

 শহীদ হতে চাই  🖊️ খাদিজা বেগম   যুগে যুগে বিপ্লব আসে  অত্যাচারীর মসনদ পুড়ে ছাই, বিপ্লবীরা চির অম্লান  বিপ্লবীদের নাই নাই মৃত্যু নাই।। প্রজন্মের পর প্রজন্মকে  বিপ্লবী মন লালন করতে হয়,  দুর্বার দুর্জয় দুঃসাহসী  বিপ্লবীদের নাই নাই কোন ক্ষয়। অন্যায়কে নাই প্রশ্রয় দিতে অন্যায় দেখলেই রুখে দাড়াও ভাই।। নিপীড়নের শিকল ছিড়ে  অত্যাচারের দেয়ালা ভাঙ্গে যে, মুক্তির নেশায় সে উড়ে যায়  দূর আকাশে তারে থামায় কে?? ইঁদুরের প্রাণ গর্তে লুকায়  বীর বাঙালি ভাঙ্গে বন্ধ দ্বার, বিপ্লবী প্রাণ জেগে উঠলেই  দূর হয়ে যায় সকল অন্ধকার। বীরের মতো যুদ্ধ করে  আমরা সবাই শহীদ হয়ে চাই।। #শহীদ #ওসমান #হাদীকে  নিয়ে একটি বিপ্লবী কবিতা। #osmanhadi #osmanhadinews #Osman #খাদিজা_বেগম #বাংলাদেশরাজনীতি

নেতা আসছে

 #নেতা_আসছে   #খাদিজা_বেগম  বাংলার আকাশ মাটি বলছে  নেতা আসছে, আসছে নেতা আসছে,  নেতা আসার এই খুশিতে  টেকনাফ থেকে তেঁতুলিয়া হাসছে।। নেতা আসার পথে পথে  জনস্রোত এর উর্মি উপচে পড়ে,  নেতা আসছে জন্মভূমির  মাটিতে পা রেখে মাটি ধরে।  নেতা আসার এই খবরে  আনন্দ অশ্রুতে নয়ন ভাসছে।। নির্বাসিত দেয়াল ভেঙে  নেতা আসছে পাখির মত উড়ে,  আজ আকাশে বাতাসে তাই  নেতার কথা বাজে সুরে সুরে।। দুর্নীতিকে পায়ে পিষে  নেতা আসছে নীতির বার্তা নিয়ে,  এই জাতিকে পথ দেখাবেন  তার সুবিচার ন্যায় মনোভাব দিয়ে। মানুষ তারে যায় নি ভুলে যে নেতা তার দেশকে ভালোবাসছে।। #বাংলাদেশরাজনীতি #খাদিজা_বেগম #তারেক_রহমান #বিএমপি

একাত্তরের পাতা থেকে

 একাত্তরের বীর  🖊️ খাদিজা বেগম  একাত্তরের বীর শহীদ গন  চির অম্লান হয়ে থাকবেই, বাঙালীরা শ্রদ্ধা ভরে   তাদের মনের মাঝে রাখবেই।। তোমরা দুর্জয় তোমরা দুর্বার  তোমরা বাংলাদেশের রবি, তোমাদের লাল রক্ত দিয়ে  আঁকা হলো দেশের ছবি।। একাত্তরের পাতা থেকে  আজকের শিশু যুদ্ধ শিখবেই।। বীর সাহসী সেই যোদ্ধারা  ভয় করে নাই কোন শত্রু, ভয় করে নাই রক্ত দিতে   ভয় করে নাই নিজের মৃত্যু।। সেই যোদ্ধাদের রক্তে রঙিন  লাল সবুজের এই পতাকা, একাত্তরের সেই যোদ্ধারা  বাঙ্গালীদের মনে আঁকা।  বাঙ্গালীদের রক্তে যোদ্ধা  তারা বাংলার শত্রু রুখবেই।।

সূর্য হবে উদয়

 সূর্য হবে উদয়  খাদিজা বেগম  হে সংগ্রামী দুঃসাহসী  ধুয়ে মুছে ঝেড়ে ফেলো সংশয়,  তুমি ঘুরে দাঁড়ালেই তো  তোমার হাতে ধরা দেবে বিজয়।। ভয় পেয়ো না ভয় পেয়ো না  ঝড়ের গতি প্রবল দেখে নাবিক, শেষ বেলাতে তীব্র হয় ঝড়  একটু পরেই শান্ত হবে চারদিক। অন্ধকার মেঘ ভেঙ্গে চুরে  আলোকিত সূর্য হবে উদয়।। ভীরুর মতো বাঁচার চেয়ে  সংগ্রাম করে মৃত্যু বরণ ভালো, সংগ্রামী বীর যোদ্ধা যারা  ধরায় তারাই ছড়ায় ন্যায়ের আলো।। জয় ছেনিয়ে আনতে গিয়ে  যুগে যুগে অমর হলো শহীদ, ধ্বংস হলো অত্যাচারী  সাক্ষী আছে আলোকিত অতীত। যাদের মাঝে মৃত্যুর ভয় নাই  তাদের নাই ক্ষয় তারা দুর্বার দুর্জয়।

বুক চিতিয়ে দাঁড়াবেই

 বুক চিতিয়ে দাঁড়াবেই 🖊️ খাদিজা বেগম  সোনার বাংলার সোনার ছেলে  সোনালী ভোর হয়ে আলো ছড়াবেই,  অন্ধকার রাত ভেঙ্গেচুরে তার আলোতে বাংলাদেশটা ভরাবেই।। সূর্য কভু ডুবে যায় না  সোনার ছেলে যায় না কভু হারিয়ে, সোনার ছেলে অটল থাকে  সত্যের উপর দৃঢ় হয়ে দাঁড়িয়ে। স্রষ্টার নামে শপথ করে  সোনার ছেলে বাংলার শত্রু তাড়াবেই।। বাঘের মত হুংকার দিয়ে  ঘুমন্ত সব বিবেক বুদ্ধি জাগাবেই, সোনার ছেলের পায়ে পায়ে বাংলাদেশটা সামনের দিকে আগাবেই।। সূর্য নিজের কক্ষপথে পৃথিবী ও ঘুরে সূর্যের চারিদিক, তেমনি ঝড়ের মত ঘুরে  ন্যায়ের পথে দেশ বাঁচাতে দেশপ্রেমিক। দেশের প্রশ্নে দেশের ছেলে  দুঃসাহসী বুক চিতিয়ে দাঁড়াবেই।। #ওসমান_হাদীর_স্মরণে

সীমান্তে ঐ পাশে

  সীমান্তে ঐ পাশে  খাদিজা বেগম  এই সীমান্তে ঐ পাশে এক হায়েনার দল ওত পেতেছে, এপাশে ও কিছু পশু  রক্তের নেশায় খুব মেতেছে।। দেশের গৌরব খুঁজে খুঁজে  ঐ পশুরা গুলি করে, তাইতো এখন দেশ প্রেমিকদের  যখন তখন রক্ত ঝরে। প্রদীপ ফোটা রক্ত যেন  লাভার মত ফুটিতেছে।। সেই লাভাতে পুড়ে যাবে  ছারখার হবে হায়নাদের দল, আজ না হয় কালকে পাবে  পাবেই ওরা কুকর্মের ফল।। বাজা বাজা ফের দামামা আবার যুদ্ধ করতে হবে,  গুপ্ত হত্যা কারীদের কে  একে একে করবো জবে। গুলির শব্দ শুনে শুনে  বীর যোদ্ধারা উঠিতেছে ।।

স্পন্দন

 স্পন্দন  খাদিজা বেগম  এই হৃদয়ে তোমার জন্য  দিবানিশি হয় স্পন্দন,  চিরদিনি অটুট থাকুক  তোমার আমার প্রেমের বন্ধন।। যত দূরেই যাই না কেন  তোমার কাছেই আবার আসবো,  সারা জীবন আমি তোমায়  যত্ন করে ভালো বাসবো। মনে মনে মন পেতে চায়  আলতো ছোঁয়া প্রেম আলিঙ্গন।।  ভ্রমর খোঁজে ফুলের মধু  প্রেমিক খোঁজে ভালোবাসা,  তোমার আমার মিলন হলে  পূর্ণ হবে মনের আশা।। আমার প্রতি শ্বাস-নিঃশ্বাসে  তোমার সুবাস নাকে আসে,  দিবানিশি তোমার ওই রূপ  আমার নয়ন জুরে ভাসে। তোমায় দেখে জেগে ওঠা  এই প্রণয়কে অভিনন্দন।।

হৃদয় আঙ্গিনায়

 হৃদয় আঙ্গিনায়  খাদিজা বেগম  সঙ্গীহীন এই জীবন আমার  সঙ্গী করে তোমায় পেতে চায়, ধন্য হবো পূর্ণ হবো  আসো যদি হৃদয় আঙ্গিনায়।। ছোট ছোট কোলি গুলো যৌবন এলে পাপড়ি মেলে দেয়, মন আনন্দে ঘ্রাণ ছড়িয়ে ভ্রমর থেকে ভালোবাসার নেয়। দুজন মিলে দুলতে থাকে  নানা রকম রঙিন ভঙ্গিমায়।। লতাপাতা পশু পাখি  সকলেই চায় ভালবাসার আলিঙ্গন, প্রেম না পাওয়া বুকের মাঝে জ্বলে পুড়ে মন হয়ে যায় রণাঙ্গন।। পোড়া এ মন দাও ভিজিয়ে  তুমি তোমার ভালবাসার বৃষ্টিতে,  প্রেম পিপাসায় আগুন জ্বলে  এসো মেতে উঠি নতুন সৃষ্টিতে।  প্রেম পবিত্র প্রেমী সত্য  প্রেম অমূল্য প্রেম বিস্ময়কর দুনিয়ায়।।

আমরা দুজন

 আমরা দুজন  খাদিজা বেগম  আমরা দুজন দুজনারি  বৈধ কাজে সহযোগী হবো,  অবৈধ কাজ ব্যবহারে  ঠিক তেমনি বাঁধা হয়ে রবো।। আমরা দুজন দুজনারে  হৃদয় থেকে শ্রদ্ধা সম্মান করবো, তুমি আমি আমরা হব  একে অন্যের সুখে থাকার গর্ব।  মান অভিমান ঝগড়া হবে  আমরা থাকবো পাশাপাশি তবো।। তোমার আমার মাঝে হবে মানুষিক আর দৈহিক লেনদেন দৈনিক,  একে হবো অন্যের জন্য  রক্ষাকবচ রক্ষাকারী সৈনিক।। হাসি কৌতুক রঙ্গ তামাশায় সদা মেতে রবো আমরা দুজন,  সুখে দুঃখে পাশে রবো সুখে সুখে ভরাবো এই জীবন। আমরা দুজন ভুল শুধরিয়ে  ত্রুটি ঢেকে গুণের কথা কবো।।

প্রেমের জোয়ার আসে

 প্রেমের জোয়ার আসে  খাদিজা বেগম  তুমি থাকলে আমার পাশে  মন নদীতে প্রেমের জোয়ার আসে, দূরে দূরে থাকলে তুমি  আমার আঁখি অশ্রু জলে ভাসে।। ওই আঙ্গুলের ছোঁয়ায় ছোঁয়ায়  প্রেম নদীতে ওঠে উর্মি মালা,  না যেওনা দূরে সরে  না পারব না সইতে প্রেমের জ্বালা।  আজ মনে হয় আমার এ মন  আমার চেয়েও তোমায় ভালোবাসে।। তুমি আমার মন আকাশের  পূর্ণিমা চাঁদ জোৎস্না ঝরা রাত্রি,  তোমায় ছাড়া দিশেহারা  আমায় লাগে মৃত্যু পথযাত্রী।। তোমায় ছেড়ে থাকলে দূরে  এক একটি দিন একটি যুগের মত, না পেলে মন তোমার ছোঁয়া  মনে জাগে রক্ত ঝরা ক্ষত। বুকের মাঝে প্রান খুঁজে পাই  তোমায় পেলে আমার কাছে কাছে।।

আত্মার আত্মীয়

 আত্মার আত্মীয়  খাদিজা বেগম  হৃদয়ের কান পেতে শোনো  তুমি আমার আত্মার আত্মীয়,  আত্মার বাঁধন অমর বাঁধন  এই বাঁধনটা মরে না প্রিয়।। তুমি ছাড়া আপন বলে  দূরে কাছে আমার কেহ নাই,  তোমায় পেলে সুখ খুজে পাই  না পেলে মন জ্বলে পুড়ে ছাই। তাই আমাকে তুমি তোমার  কাছে থাকার অধিকার দিও।। তোমার কাছে থাকলে আমি  আমায় লাগে অনেক নিরাপদ,  তোমার হাতে হাত থাকিলে  আছান লাগে হাজারো বিপদ।। এই মন তোমায় ভালোবেসে  প্রেম পিপাসায় পিপাসিত রোজ, উদাসী চোখ যখন তখন  মনে মনে করে তোমার খোঁজ। তোমায় প্রেমে নিঃস্ব হবো  তুমি শুধু আমার প্রেম নিও।।

ঝিলমিল ঝিলমিল করে

 ঝিলমিল ঝিলমিল করে  খাদিজা বেগম  তার কথার সুর এতো মধুর  শুনে শুনে মন হয়ে যায় ব্যাকুল,  তার চলনে প্রেম জাগে মনে  আলতা রঙে রাঙানো তার আঙ্গুল।। সোনা রঙে রাঙানো গা  সোনার মত ঝিলমিল ঝিলমিল করে,  তার কথাতে কবিতা হয়  তার হাসিতে যেন মুক্তা ঝরে।  হাওয়ায় হাওয়ায় দোল খেলে চুল তাতেই আমার মন হয়ে যায় আকুল।। ফুলের ঘ্রাণে মাতাল হয়ে  অলি যেমন ছুটে ছুটে আসে, আমারি মন অলির মতন  দিবানিশি তোমায় ভালবাসে।। ফুলের মত ঠাঁই করে দাও  আমায় তোমার হিয়ার মধ্যখানে,  তোমার থেকে দূরে থাকা  সহেনা আর সহে না এই প্রানে।  মন ডুবেছে প্রেম সাগরে  তুমি আমার সেই সাগরের দুই কূল।

কত বসন্ত

 কত বসন্ত  খাদিজা বেগম  এসে এসে চলে গেছে  তোমার আশায় আশায় কত বসন্ত,  তোমার পথে চেয়ে থাকে  আমার দুটি আঁখি বড় ক্লান্ত।। তোমার জন্য কেঁদে কেঁদে  হয়তো আমার আঁখি হবে অন্ধ,  তুমি হয়তো আসবে একদিন  এসে দেখবে আমার আঁখি বন্ধ। প্রিয় তোমায় না পেয়ে প্রাণ হয়তো খুঁজে নেবে যে পথ অনন্ত।। অগ্নি লাভার মতো করে  প্রেমের লাভা দুই নয়নে ঝরে, তুমি যদি না বোঝো মন  আমি তোমায় বোঝাবো কি করে।। শব্দ ছাড়া জ্বলে পুড়ে  দিবানিশি আমার বুকের মাঝে,  থেকে থেকে বিরহের সুর  বিরহীনির এই অন্তরে বাজে। তোমার সুবাস পাবার আশায়  শান্ত এ মন আজ হয়েছে অশান্ত।।

আমি তোমার স্ত্রী

 আমি তোমার স্ত্রী  খাদিজা বেগম  শোনো আমার প্রাণের স্বামী  মাটির মানুষ আমি তোমার স্ত্রী,  তুমি যদি ত্রুটি খোঁজো  দেখো আমার মাঝে শুধু কুশ্রী।। আমার ত্রুটি ধরার জন্য  আছে তোমার ভাই-বোন বাবা মায়ে, আছে পাড়া-প্রতিবেশী  তারা ত্রুটি ধরে পায়ে পায়ে। তুমি আমায় রক্ষা করবে  দূরে ঠেলে নোংরামি আর বিশ্রী।। তোমার আমার এই সম্পর্ক  ভালোবাসা আর প্রশংসা করার,  সুখে দুঃখে ঝড় তুফানে  একে অন্যজনার দুই হাত ধরার।। তুমি আমার আমি তোমার  আমাদের ঢাল হয়ে আমরাই থাকবো। তোমার আমার ত্রুটিগুলো  তুমি আমি মিলেমিশে ঢাকবো। মানুষ নয় তো ত্রুটির উর্ধ্বে  তোমার আমার চেয়ে নেই তো সুশ্রী।।

সুখের খনি

 সুখের খনি  খাদিজা বেগম  তোমার ছোঁয়ায় দুঃখ হারায়  দুঃখী মনে জাগে সুখের খনি,  প্রেম ভিখারী আমার হৃদয়  তোমায় পেলেই ফের হয়ে যায় ধনী।। তোমায় ছাড়া ভাল্লাগেনা  পাখিদের গান মিষ্টি ফুলের সুবাস,  তুমি থাকলে দূরে দূরে  প্রেম পিপাসায় মন হয়ে যায় উদাস। তোমায় ছাড়া সব অন্ধকার তুমি যেন আমার চোখের মনি।। জল তরঙ্গ জলে ভাসে  তুমি ভাসো আমার চোখে চোখে, তোমাকে চাই বাঁচার জন্য  মরতে চাইনা প্রেম হারানো শোকে।। তোমায় দেখার পরে থাকে  মন মানে না আমার কোন শাসন, রাত নিশিতে ঘুম আসে না  তোমায় নিয়ে স্বপ্ন দেখে নয়ন। রাতের কোলে রাত ঘুমালে  আমি শুনি তোমার আসার ধ্বনি।।

আমি না হয়

 আমি না হয়  খাদিজা বেগম  সকল ফুলে থাকেন ঘ্রাণ  সব মানুষের ভিতরে মন থাকে না,  আমি না হয় ঘ্রান ছাড়া ফুল  তাই আমাকে প্রজাপতি ডাকে না।। ঊনত্রিশ রাত পার হয়ে চাঁদ  প্রতি রাতে পূর্ণিমা চাঁদ ভাসে না,  ভাটাতে জল না শুকালে  কানায় কানায় কভু জোয়ার আসে না। আমি না হয় অন্ধকার রাত  আমাকে কেউ তার কবিতায় রাখে না।। বনবাসী থাকে কেহ  আপন জনের কাছে বীনা আদরে,  যেমন করে ঢেকে থাকে  সোনালী ভোর মেঘ কুয়াশার চাদরে।। আমি না হয় বেঁচে আছি  আমার লাশের বোঝা নিয়ে কাঁধে,  আমি না হয় কেঁদেই গেলাম  সাজা পেলাম বিনা অপরাধে।। আমি আছি কাছাকাছি  তবু যেন আমাকে কেউ দেখে না।। আমাকে যে চোখ দেখেনা  সে চোখ একদিন দেখবে আমায় না দেখে, সবার মাঝে থাকবো একদিন  চমৎকার এই পৃথিবীতে না থেকে। মানুষ রূপে অমানুষ সে  যে মানুষ তার ভুল শুধরিয়ে শেখে না।।