আমি না হয়

 আমি না হয় 

খাদিজা বেগম 


সকল ফুলে থাকেন ঘ্রাণ 

সব মানুষের ভিতরে মন থাকে না, 

আমি না হয় ঘ্রান ছাড়া ফুল 

তাই আমাকে প্রজাপতি ডাকে না।।


ঊনত্রিশ রাত পার হয়ে চাঁদ 

প্রতি রাতে পূর্ণিমা চাঁদ ভাসে না, 

ভাটাতে জল না শুকালে 

কানায় কানায় কভু জোয়ার আসে না।

আমি না হয় অন্ধকার রাত 

আমাকে কেউ তার কবিতায় রাখে না।।


বনবাসী থাকে কেহ 

আপন জনের কাছে বীনা আদরে, 

যেমন করে ঢেকে থাকে 

সোনালী ভোর মেঘ কুয়াশার চাদরে।।


আমি না হয় বেঁচে আছি 

আমার লাশের বোঝা নিয়ে কাঁধে, 

আমি না হয় কেঁদেই গেলাম 

সাজা পেলাম বিনা অপরাধে।।

আমি আছি কাছাকাছি 

তবু যেন আমাকে কেউ দেখে না।।


আমাকে যে চোখ দেখেনা 

সে চোখ একদিন দেখবে আমায় না দেখে,

সবার মাঝে থাকবো একদিন 

চমৎকার এই পৃথিবীতে না থেকে।

মানুষ রূপে অমানুষ সে 

যে মানুষ তার ভুল শুধরিয়ে শেখে না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো