একাত্তরের পাতা থেকে
একাত্তরের বীর
🖊️ খাদিজা বেগম
একাত্তরের বীর শহীদ গন
চির অম্লান হয়ে থাকবেই,
বাঙালীরা শ্রদ্ধা ভরে
তাদের মনের মাঝে রাখবেই।।
তোমরা দুর্জয় তোমরা দুর্বার
তোমরা বাংলাদেশের রবি,
তোমাদের লাল রক্ত দিয়ে
আঁকা হলো দেশের ছবি।।
একাত্তরের পাতা থেকে
আজকের শিশু যুদ্ধ শিখবেই।।
বীর সাহসী সেই যোদ্ধারা
ভয় করে নাই কোন শত্রু,
ভয় করে নাই রক্ত দিতে
ভয় করে নাই নিজের মৃত্যু।।
সেই যোদ্ধাদের রক্তে রঙিন
লাল সবুজের এই পতাকা,
একাত্তরের সেই যোদ্ধারা
বাঙ্গালীদের মনে আঁকা।
বাঙ্গালীদের রক্তে যোদ্ধা
তারা বাংলার শত্রু রুখবেই।।
Comments
Post a Comment