আমি তোমার স্ত্রী
আমি তোমার স্ত্রী
খাদিজা বেগম
শোনো আমার প্রাণের স্বামী
মাটির মানুষ আমি তোমার স্ত্রী,
তুমি যদি ত্রুটি খোঁজো
দেখো আমার মাঝে শুধু কুশ্রী।।
আমার ত্রুটি ধরার জন্য
আছে তোমার ভাই-বোন বাবা মায়ে,
আছে পাড়া-প্রতিবেশী
তারা ত্রুটি ধরে পায়ে পায়ে।
তুমি আমায় রক্ষা করবে
দূরে ঠেলে নোংরামি আর বিশ্রী।।
তোমার আমার এই সম্পর্ক
ভালোবাসা আর প্রশংসা করার,
সুখে দুঃখে ঝড় তুফানে
একে অন্যজনার দুই হাত ধরার।।
তুমি আমার আমি তোমার
আমাদের ঢাল হয়ে আমরাই থাকবো।
তোমার আমার ত্রুটিগুলো
তুমি আমি মিলেমিশে ঢাকবো।
মানুষ নয় তো ত্রুটির উর্ধ্বে
তোমার আমার চেয়ে নেই তো সুশ্রী।।
Comments
Post a Comment