শহীদ হতে চাই

 শহীদ হতে চাই 

🖊️ খাদিজা বেগম  


যুগে যুগে বিপ্লব আসে 

অত্যাচারীর মসনদ পুড়ে ছাই,

বিপ্লবীরা চির অম্লান 

বিপ্লবীদের নাই নাই মৃত্যু নাই।।


প্রজন্মের পর প্রজন্মকে 

বিপ্লবী মন লালন করতে হয়, 

দুর্বার দুর্জয় দুঃসাহসী 

বিপ্লবীদের নাই নাই কোন ক্ষয়।

অন্যায়কে নাই প্রশ্রয় দিতে

অন্যায় দেখলেই রুখে দাড়াও ভাই।।


নিপীড়নের শিকল ছিড়ে 

অত্যাচারের দেয়ালা ভাঙ্গে যে,

মুক্তির নেশায় সে উড়ে যায় 

দূর আকাশে তারে থামায় কে??


ইঁদুরের প্রাণ গর্তে লুকায় 

বীর বাঙালি ভাঙ্গে বন্ধ দ্বার,

বিপ্লবী প্রাণ জেগে উঠলেই 

দূর হয়ে যায় সকল অন্ধকার।

বীরের মতো যুদ্ধ করে 

আমরা সবাই শহীদ হয়ে চাই।।


#শহীদ #ওসমান #হাদীকে 

নিয়ে একটি বিপ্লবী কবিতা। #osmanhadi #osmanhadinews #Osman #খাদিজা_বেগম #বাংলাদেশরাজনীতি

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো