সীমান্তে ঐ পাশে

 

সীমান্তে ঐ পাশে 

খাদিজা বেগম 


এই সীমান্তে ঐ পাশে এক

হায়েনার দল ওত পেতেছে,

এপাশে ও কিছু পশু 

রক্তের নেশায় খুব মেতেছে।।


দেশের গৌরব খুঁজে খুঁজে 

ঐ পশুরা গুলি করে,

তাইতো এখন দেশ প্রেমিকদের 

যখন তখন রক্ত ঝরে।

প্রদীপ ফোটা রক্ত যেন 

লাভার মত ফুটিতেছে।।


সেই লাভাতে পুড়ে যাবে 

ছারখার হবে হায়নাদের দল,

আজ না হয় কালকে পাবে 

পাবেই ওরা কুকর্মের ফল।।


বাজা বাজা ফের দামামা

আবার যুদ্ধ করতে হবে, 

গুপ্ত হত্যা কারীদের কে 

একে একে করবো জবে।

গুলির শব্দ শুনে শুনে 

বীর যোদ্ধারা উঠিতেছে ।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ