ঝিলমিল ঝিলমিল করে
ঝিলমিল ঝিলমিল করে
খাদিজা বেগম
তার কথার সুর এতো মধুর
শুনে শুনে মন হয়ে যায় ব্যাকুল,
তার চলনে প্রেম জাগে মনে
আলতা রঙে রাঙানো তার আঙ্গুল।।
সোনা রঙে রাঙানো গা
সোনার মত ঝিলমিল ঝিলমিল করে,
তার কথাতে কবিতা হয়
তার হাসিতে যেন মুক্তা ঝরে।
হাওয়ায় হাওয়ায় দোল খেলে চুল
তাতেই আমার মন হয়ে যায় আকুল।।
ফুলের ঘ্রাণে মাতাল হয়ে
অলি যেমন ছুটে ছুটে আসে,
আমারি মন অলির মতন
দিবানিশি তোমায় ভালবাসে।।
ফুলের মত ঠাঁই করে দাও
আমায় তোমার হিয়ার মধ্যখানে,
তোমার থেকে দূরে থাকা
সহেনা আর সহে না এই প্রানে।
মন ডুবেছে প্রেম সাগরে
তুমি আমার সেই সাগরের দুই কূল।
Comments
Post a Comment