হৃদয় আঙ্গিনায়

 হৃদয় আঙ্গিনায় 

খাদিজা বেগম 


সঙ্গীহীন এই জীবন আমার 

সঙ্গী করে তোমায় পেতে চায়,

ধন্য হবো পূর্ণ হবো 

আসো যদি হৃদয় আঙ্গিনায়।।


ছোট ছোট কোলি গুলো

যৌবন এলে পাপড়ি মেলে দেয়,

মন আনন্দে ঘ্রাণ ছড়িয়ে

ভ্রমর থেকে ভালোবাসার নেয়।

দুজন মিলে দুলতে থাকে 

নানা রকম রঙিন ভঙ্গিমায়।।


লতাপাতা পশু পাখি 

সকলেই চায় ভালবাসার আলিঙ্গন,

প্রেম না পাওয়া বুকের মাঝে

জ্বলে পুড়ে মন হয়ে যায় রণাঙ্গন।।


পোড়া এ মন দাও ভিজিয়ে 

তুমি তোমার ভালবাসার বৃষ্টিতে, 

প্রেম পিপাসায় আগুন জ্বলে 

এসো মেতে উঠি নতুন সৃষ্টিতে। 

প্রেম পবিত্র প্রেমী সত্য 

প্রেম অমূল্য প্রেম বিস্ময়কর দুনিয়ায়।।

Comments