কত বসন্ত

 কত বসন্ত 

খাদিজা বেগম 


এসে এসে চলে গেছে 

তোমার আশায় আশায় কত বসন্ত, 

তোমার পথে চেয়ে থাকে 

আমার দুটি আঁখি বড় ক্লান্ত।।


তোমার জন্য কেঁদে কেঁদে 

হয়তো আমার আঁখি হবে অন্ধ, 

তুমি হয়তো আসবে একদিন 

এসে দেখবে আমার আঁখি বন্ধ।

প্রিয় তোমায় না পেয়ে প্রাণ

হয়তো খুঁজে নেবে যে পথ অনন্ত।।


অগ্নি লাভার মতো করে 

প্রেমের লাভা দুই নয়নে ঝরে,

তুমি যদি না বোঝো মন 

আমি তোমায় বোঝাবো কি করে।।


শব্দ ছাড়া জ্বলে পুড়ে 

দিবানিশি আমার বুকের মাঝে, 

থেকে থেকে বিরহের সুর 

বিরহীনির এই অন্তরে বাজে।

তোমার সুবাস পাবার আশায় 

শান্ত এ মন আজ হয়েছে অশান্ত।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ