স্পন্দন
স্পন্দন
খাদিজা বেগম
এই হৃদয়ে তোমার জন্য
দিবানিশি হয় স্পন্দন,
চিরদিনি অটুট থাকুক
তোমার আমার প্রেমের বন্ধন।।
যত দূরেই যাই না কেন
তোমার কাছেই আবার আসবো,
সারা জীবন আমি তোমায়
যত্ন করে ভালো বাসবো।
মনে মনে মন পেতে চায়
আলতো ছোঁয়া প্রেম আলিঙ্গন।।
ভ্রমর খোঁজে ফুলের মধু
প্রেমিক খোঁজে ভালোবাসা,
তোমার আমার মিলন হলে
পূর্ণ হবে মনের আশা।।
আমার প্রতি শ্বাস-নিঃশ্বাসে
তোমার সুবাস নাকে আসে,
দিবানিশি তোমার ওই রূপ
আমার নয়ন জুরে ভাসে।
তোমায় দেখে জেগে ওঠা
এই প্রণয়কে অভিনন্দন।।
Comments
Post a Comment