আত্মার আত্মীয়
আত্মার আত্মীয়
খাদিজা বেগম
হৃদয়ের কান পেতে শোনো
তুমি আমার আত্মার আত্মীয়,
আত্মার বাঁধন অমর বাঁধন
এই বাঁধনটা মরে না প্রিয়।।
তুমি ছাড়া আপন বলে
দূরে কাছে আমার কেহ নাই,
তোমায় পেলে সুখ খুজে পাই
না পেলে মন জ্বলে পুড়ে ছাই।
তাই আমাকে তুমি তোমার
কাছে থাকার অধিকার দিও।।
তোমার কাছে থাকলে আমি
আমায় লাগে অনেক নিরাপদ,
তোমার হাতে হাত থাকিলে
আছান লাগে হাজারো বিপদ।।
এই মন তোমায় ভালোবেসে
প্রেম পিপাসায় পিপাসিত রোজ,
উদাসী চোখ যখন তখন
মনে মনে করে তোমার খোঁজ।
তোমায় প্রেমে নিঃস্ব হবো
তুমি শুধু আমার প্রেম নিও।।
Comments
Post a Comment