নেতা আসছে
#নেতা_আসছে
#খাদিজা_বেগম
বাংলার আকাশ মাটি বলছে
নেতা আসছে, আসছে নেতা আসছে,
নেতা আসার এই খুশিতে
টেকনাফ থেকে তেঁতুলিয়া হাসছে।।
নেতা আসার পথে পথে
জনস্রোত এর উর্মি উপচে পড়ে,
নেতা আসছে জন্মভূমির
মাটিতে পা রেখে মাটি ধরে।
নেতা আসার এই খবরে
আনন্দ অশ্রুতে নয়ন ভাসছে।।
নির্বাসিত দেয়াল ভেঙে
নেতা আসছে পাখির মত উড়ে,
আজ আকাশে বাতাসে তাই
নেতার কথা বাজে সুরে সুরে।।
দুর্নীতিকে পায়ে পিষে
নেতা আসছে নীতির বার্তা নিয়ে,
এই জাতিকে পথ দেখাবেন
তার সুবিচার ন্যায় মনোভাব দিয়ে।
মানুষ তারে যায় নি ভুলে
যে নেতা তার দেশকে ভালোবাসছে।।
#বাংলাদেশরাজনীতি #খাদিজা_বেগম #তারেক_রহমান #বিএমপি
Comments
Post a Comment