প্রেমের জোয়ার আসে

 প্রেমের জোয়ার আসে 

খাদিজা বেগম 


তুমি থাকলে আমার পাশে 

মন নদীতে প্রেমের জোয়ার আসে,

দূরে দূরে থাকলে তুমি 

আমার আঁখি অশ্রু জলে ভাসে।।


ওই আঙ্গুলের ছোঁয়ায় ছোঁয়ায় 

প্রেম নদীতে ওঠে উর্মি মালা, 

না যেওনা দূরে সরে 

না পারব না সইতে প্রেমের জ্বালা। 

আজ মনে হয় আমার এ মন 

আমার চেয়েও তোমায় ভালোবাসে।।


তুমি আমার মন আকাশের 

পূর্ণিমা চাঁদ জোৎস্না ঝরা রাত্রি, 

তোমায় ছাড়া দিশেহারা 

আমায় লাগে মৃত্যু পথযাত্রী।।


তোমায় ছেড়ে থাকলে দূরে 

এক একটি দিন একটি যুগের মত,

না পেলে মন তোমার ছোঁয়া 

মনে জাগে রক্ত ঝরা ক্ষত।

বুকের মাঝে প্রান খুঁজে পাই 

তোমায় পেলে আমার কাছে কাছে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো