সুখের খনি

 সুখের খনি 

খাদিজা বেগম 


তোমার ছোঁয়ায় দুঃখ হারায় 

দুঃখী মনে জাগে সুখের খনি, 

প্রেম ভিখারী আমার হৃদয় 

তোমায় পেলেই ফের হয়ে যায় ধনী।।


তোমায় ছাড়া ভাল্লাগেনা 

পাখিদের গান মিষ্টি ফুলের সুবাস, 

তুমি থাকলে দূরে দূরে 

প্রেম পিপাসায় মন হয়ে যায় উদাস।

তোমায় ছাড়া সব অন্ধকার

তুমি যেন আমার চোখের মনি।।


জল তরঙ্গ জলে ভাসে 

তুমি ভাসো আমার চোখে চোখে,

তোমাকে চাই বাঁচার জন্য 

মরতে চাইনা প্রেম হারানো শোকে।।


তোমায় দেখার পরে থাকে 

মন মানে না আমার কোন শাসন,

রাত নিশিতে ঘুম আসে না 

তোমায় নিয়ে স্বপ্ন দেখে নয়ন।

রাতের কোলে রাত ঘুমালে 

আমি শুনি তোমার আসার ধ্বনি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো