নারীর প্রতি সম্মান

নারীর প্রতি সম্মান 

খাদিজা বেগম 


স্রষ্টা যদি আমায় প্রশ্ন করতো 

তুমি পুরুষ হবে নাকি নারী, 

আমি বলে দিতাম তার উত্তরে 

পুরুষ হবো নারী রক্ষাকারী।।


পুরুষ লোকের পুরুষত্বে থাকবে 

সবার আগে নারীর প্রতি সম্মান, 

নোংরা মনের কাপুরুষ সে পশু

নারীর প্রতি যে পুষে অপমান।

নারী কিংবা পুরুষ যে যাই হই না 

কেউ হবনা কোনো অত্যাচারী।।


মানুষ এমন কর্ম কেউ করো না 

অন্য মানুষ যার কারণে কাঁদে,

সত্যিকারের মানুষ যারা তারা 

কাউকে ফেলে দেয় না দুঃখের ফাঁদে।।


সাপের চেয়েও বিষ বেশি হয় কথায় 

যদি বলা হয় তার রাগের মাথায়, 

সুস্থ শান্ত মনের কথা মিষ্টি 

সে কেড়ে নেয় সকল মনের দৃষ্টি।।

নারীর শত্রু নারীরাই হয় যখন 

জীবন তখন লাশের মতন ভারী।।




Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ