গণভোটে হ্যাঁ বলুন

 গণভোটে হ্যাঁ বলুন 

🖊️ খাদিজা বেগম 


এলোরে ভাই এলো আবার 

ভোটের সময় ভাই ভোট দিতে চলুন, 

মানবিক এই রাষ্ট্র গড়তে 

গণভোটে হ্যাঁ বলুন হ্যাঁ বলুন।


প্রতীক রেখে প্রার্থীর অতীত 

বর্তমান ও ভবিষ্যৎকে দেখুন,

ভোটের ভুলে উঠবে ফুলে 

বাজারের দর, সুদ,ঘুষ, ধর্ষণ, গুম,খুন। 

কর্মফলের কথা ভেবে 

নিজের বিবেক জ্ঞান জাগিয়ে তুলুন।।


যেমনি বিজ রোপণ করবেন 

তেমনি ফল আসবে আপনার ঘরে,

অটুট থাকুন সত্যের পক্ষে

আপনার লক্ষ্য না যায় যেন সরে।।


পুরান সকল দুর্নীতিকে 

ঘৃণা করে মনে প্রাণে গুড়ান,

নতুন রাষ্ট্র গড়ার লক্ষ্যে 

লাল সবুজের বিজয় নিশান উড়ান।

ন্যায়ের পক্ষে ভোট দিয়ে ভাই 

আপন হাতে ন্যায়ের দুয়ার খুলুন।।

Comments