বুক চিতিয়ে দাঁড়াবেই

 বুক চিতিয়ে দাঁড়াবেই

🖊️ খাদিজা বেগম 


সোনার বাংলার সোনার ছেলে 

সোনালী ভোর হয়ে আলো ছড়াবেই, 

অন্ধকার রাত ভেঙ্গেচুরে

তার আলোতে বাংলাদেশটা ভরাবেই।।


সূর্য কভু ডুবে যায় না 

সোনার ছেলে যায় না কভু হারিয়ে,

সোনার ছেলে অটল থাকে 

সত্যের উপর দৃঢ় হয়ে দাঁড়িয়ে।

স্রষ্টার নামে শপথ করে 

সোনার ছেলে বাংলার শত্রু তাড়াবেই।।


বাঘের মত হুংকার দিয়ে 

ঘুমন্ত সব বিবেক বুদ্ধি জাগাবেই,

সোনার ছেলের পায়ে পায়ে

বাংলাদেশটা সামনের দিকে আগাবেই।।


সূর্য নিজের কক্ষপথে

পৃথিবী ও ঘুরে সূর্যের চারিদিক,

তেমনি ঝড়ের মত ঘুরে 

ন্যায়ের পথে দেশ বাঁচাতে দেশপ্রেমিক।

দেশের প্রশ্নে দেশের ছেলে 

দুঃসাহসী বুক চিতিয়ে দাঁড়াবেই।।


#ওসমান_হাদীর_স্মরণে

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ