আমরা দুজন

 আমরা দুজন 

খাদিজা বেগম 


আমরা দুজন দুজনারি 

বৈধ কাজে সহযোগী হবো, 

অবৈধ কাজ ব্যবহারে 

ঠিক তেমনি বাঁধা হয়ে রবো।।


আমরা দুজন দুজনারে 

হৃদয় থেকে শ্রদ্ধা সম্মান করবো,

তুমি আমি আমরা হব 

একে অন্যের সুখে থাকার গর্ব। 

মান অভিমান ঝগড়া হবে 

আমরা থাকবো পাশাপাশি তবো।।


তোমার আমার মাঝে হবে

মানুষিক আর দৈহিক লেনদেন দৈনিক, 

একে হবো অন্যের জন্য 

রক্ষাকবচ রক্ষাকারী সৈনিক।।


হাসি কৌতুক রঙ্গ তামাশায়

সদা মেতে রবো আমরা দুজন, 

সুখে দুঃখে পাশে রবো

সুখে সুখে ভরাবো এই জীবন।

আমরা দুজন ভুল শুধরিয়ে 

ত্রুটি ঢেকে গুণের কথা কবো।।

Comments