সূর্য হবে উদয়
সূর্য হবে উদয়
খাদিজা বেগম
হে সংগ্রামী দুঃসাহসী
ধুয়ে মুছে ঝেড়ে ফেলো সংশয়,
তুমি ঘুরে দাঁড়ালেই তো
তোমার হাতে ধরা দেবে বিজয়।।
ভয় পেয়ো না ভয় পেয়ো না
ঝড়ের গতি প্রবল দেখে নাবিক,
শেষ বেলাতে তীব্র হয় ঝড়
একটু পরেই শান্ত হবে চারদিক।
অন্ধকার মেঘ ভেঙ্গে চুরে
আলোকিত সূর্য হবে উদয়।।
ভীরুর মতো বাঁচার চেয়ে
সংগ্রাম করে মৃত্যু বরণ ভালো,
সংগ্রামী বীর যোদ্ধা যারা
ধরায় তারাই ছড়ায় ন্যায়ের আলো।।
জয় ছেনিয়ে আনতে গিয়ে
যুগে যুগে অমর হলো শহীদ,
ধ্বংস হলো অত্যাচারী
সাক্ষী আছে আলোকিত অতীত।
যাদের মাঝে মৃত্যুর ভয় নাই
তাদের নাই ক্ষয় তারা দুর্বার দুর্জয়।
Comments
Post a Comment