আমার স্বামী

 আমার স্বামী 

খাদিজা বেগম 


তুমি শুধু আমার স্বামী 

তুমি আমার প্রেমিক হতে পারোনি, 

তাইতো এত ত্রুটি ধরো

আর অভিযোগ করাও আজো ছাড়োনি।।


তুমি আমার প্রেমিক হলে 

রাখতে আমায় তোমার ঐ হৃদ পকটে,

দূরে ঠেলে দিলেও তোমায় 

তুমি থাকতে আমার মনের নিকটে।

আমায় কত কাঁদিয়েছো

চোখের জলে স্বাক্ষরিত ধরণী।।


প্রেম বোঝেনা লাভ কিংবা লস

প্রেমিক তো সুখ দুঃখ কষ্ট বোঝে না, 

প্রেমিক শুধু প্রেমিকা চায় 

তার প্রেমিকা ছাড়া কিছু খোঁজে না।।


তুমি যদি প্রেমিক হতে 

আমি হতাম তোমার শান্ত প্রেমিকা, 

তুমি আছ চোখের কাছে 

তবু যেন রয়ে গেছো অদেখা। 

ত্রুটি ধরতে এতই ব্যস্ত 

মন মরেছে তাও খেয়াল করনি।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ