কেন প্রেমে পরলাম
কেন প্রেমে পারলাম
খাদিজা বেগম
কেন প্রেমে পরলাম আমি
কেন ভালোবাসলাম তোমায়,
এখন আমার মন পুড়ে যায়
প্রেম হারানো ব্যথায় ব্যথায়।।
তোমার দেয়া ব্যথাগুলো
অশ্রু হয়ে ঝরে পড়ে,
তবুও আমি চেয়ে থাকি
তোমার স্মৃতির সেই পথ ধরে।
আজো তোমার পদচিহ্ন
আমার মনের পাড়ায় পাড়ায়।।
তুমি ছিলে হৃদয়ের প্রেম
সুখ জাগানো জাদুর কাঠি,
সেই তুমি আজ কই হারালে
আমায় দিয়ে জ্যান্ত মাটি।।
তোমায় আমি প্রাণ ভেবেছি
তবু আমায় ছেড়ে দিলে,
এখন আমায় মৃত্যুরা খায়
সকাল বিকাল গিলে গিলে।
প্রেম কেন হয় ধূপের মত
ঘ্রাণ ছড়িয়ে সে পুড়ে যায়।।
Comments
Post a Comment