প্রথম প্রথম

 প্রথম প্রথম 

খাদিজা বেগম 


প্রথম প্রথম প্রেমে পড়লে 

অকারনে ভয় ভয় লাগে, 

ভয় কাটিয়ে মনে প্রাণে 

ভালোবাসার তৃষ্ণা জাগে।।


প্রেমের চিঠি খোদাই করে 

লেখা থাকে চোখের পাতায়, 

ভালোবাসা ফুটে ওঠে 

না বলা সব কথায় কথায়।

প্রথম প্রেমের পরশে সব 

দুঃখ গুলো দৌড়ে ভাগে।।


হৃদয় ছিল মরুভূমি 

তোমায় দেখেই জোয়ার উঠলো,

দাবানলে পোড়া মনে 

তোমার ছোঁয়ায় পুষ্প ফুটলো।।


তোমায় পেয়ে প্রাণ পেয়েছি 

তুমি যেন আমার জান্নাত,

তোমায় ছাড়া চাইনা আমি

এই ভুবনে কোন হায়াত। 

আজ মনে হয় কেন তোমায় 

আমার করে পাইনি আগে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ