কভু যদি

 কভু যদি 

খাদিজা বেগম 


কভু যদি চলার পথে 

চলেই আসে বৈশাখী ঝড়, 

কভু যদি আপন মানুষ 

পরের চেয়েও হয়ে যায় পর।।


তবু তোমায় যত্ন করে 

সামলে রেখো আপন হাতে,

বিশ্বাসঘাতক যায় চলে যাক 

কি আসে যায় এমন তাতে। 

ঝড়ের মুখে না দাঁড়িয়ে 

খুঁজে নিয়ো আশ্রয়ের ঘর।।


সব সাওয়ালের হয়না জবাব 

সব সমস্যার নেই সমাধান,

তবু বিশ্বাস করো তুমি 

ধৈর্যের মাঝেই আছে কল্যাণ।।


পথ এখনো অনেক বাকি 

যেতে হবে অনেক দূরে,

কে হয়েছে খাঁটি সোনা 

নিজেকে না পুড়ে পুড়ে।

সোনার মুকুট গড়ার জন্য 

দূর করে দাও আগুনের ডর।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ