প্রবল তৃষ্ণা

 প্রবল তৃষ্ণা 

খাদিজা বেগম 


তোমার ঠোঁটের পাপড়ি দেখে 

আমার ঠোঁটে প্রবল তৃষ্ণা জাগে, 

ঠোঁট পেতে চাই ঠোঁটের ছোঁয়া 

এমন চাওয়া ছিল না তো আগে।।


তোমার হাতের আঙ্গুল যখন 

ছুঁয়ে দিল আমার আঙ্গুলগুলো, 

ভালোবাসার ঝড় তুফানে 

উড়ে গেল জমানো সব ধুলো। 

এই মন যেন মুক্ত পাখির 

ডানা মত হালকা হালকা লাগে।।


চলো উড়ে যাই আকাশে 

ভেসে বেড়াই নীল সমুদ্রের জলে,

তোমায় দেখে মন খুশিতে 

নেচে ওঠে একেই কি প্রেম বলে।।


তুমি আমার মনের তৃপ্তি 

তুমি আমার হৃদয়ের সুখ শান্তি, 

তোমার ছোঁয়ায় দূর হয়ে যায় 

এই জীবনে দুঃখ কষ্ট ক্লান্তি।

তুমি এলে বৃষ্টি নামে 

 সুখ ছড়িয়ে ফুল ফোটে মন বাগে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ