ধর্ম নিয়ে লড়াই
ধর্ম নিয়ে লড়াই
খাদিজা বেগম
ধর্ম নিয়ে লড়াই করা
মানুষগুলো কোনো ধর্ম বোঝে না,
ধর্মগ্রন্থ পড়ে শুধু
ওরা ধর্মগ্রন্থের অর্থ খোঁজে না।।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
সকলে এক সৃষ্টি কর্তার সৃষ্টি,
ধর্মের ব্যবসা করে যারা
তাদের নাইতো সত্য ন্যায়ের দৃষ্টি।
ধর্ম ছড়ায় জ্ঞানের আলো
জ্ঞান পাবে না সে যে মানুষ ভজে না।।
মানব ধর্মের মূল উদ্দেশ্য
নৈতিকতা বজায় রেখে চলা,
শান্তি এবং শৃঙ্খলাকে
রক্ষা করে মুখের কথা বলা।।
ধর্ম বোঝে যে মানুষে
সে করে না অন্য মানুষ ঘৃণা,
মহান স্রষ্টার ভালবাসা
কেউ পাবে না মানুষের প্রেম বিনা।
মানুষ হতে পারবে না সে
যে নিজের রাগ লোভ-লালসা গুঁজে না।
Comments
Post a Comment