শূন্য করো

 শূন্য করো

খাদিজা বেগম 


শূণ্য করো শূণ্য করো

মন ভরা সব রাগ জেদ আমি আমি ভাব,

তবেই তোমার পাপিষ্ট মন

নবজাতক শিশুর মতন হবে ছাফ।।


ভরা যায় না পূর্ণ তাতে 

যে মন ভরা কানায় কানায় পাপে,

পাপিষ্ট মন খালি করো

অশ্রুর অনুতাপে অনুতাপে।

আমার আমার অহংকারী ভাবে

তোমার জীবন হয়ে যাবে অভিশাপ।।


লোভ লালসা কাম বাসনা 

ত্যাগে ত্যাগে জীবন করো উপভোগ,

লোভে কামে তাল মিলালে 

মনে মনে বেড়ে যাবে মনের রোগ।।


ভাটায় ভাটায় শূন্য হলেই 

ফিরে আসে দূষণ মুক্ত পূর্ণতা,

ভাটার স্রোতের মত করে 

বারে বারে প্রয়োজন হয় শূন্যতা।। 

শূন্যের পরেই পূর্ণ হবে 

শূন্য কর ওই মনের সব গোপন পাপ।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ