কথা

 কথা 

খাদিজা বেগম 


দাবানলের চেয়েও অমানুষের 

মুখের কথায় আগুন বেশি থাকে, 

দাবানলে বোন পুড়ে যায় 

অকথায় মন পুড়ে যায় কেউ দেখেনা তাকে।।


কথা বলার আগে ভাবো 

ভেবেচিন্তে পরে কথা বলো,

কেন কটু কথা বলো

অকারনে কথায় কথায় জ্বলো।

ভালো কথার ভালোবাসায় 

দূরের মানুষ কাছে টেনে রাখে।।


মন্দ কথার গন্ধে গন্ধে 

কাছের মানুষ যায় চলে যায় দূরে, 

মন্দ কথার তীব্র তাপে 

দিবানিশি বুকের ভেতর পুড়ে।।


সাপের চেয়েও বিষ বেশি রয় 

মন্দ লোকের মুখের কথায় কথায়,

মন্দ থেকে দূরে থাকো 

নইলে জীবন ভরবে ব্যথায় ব্যথায়।

মানুষরূপী বিষাক্ত সাপ 

ছোবল মারে কথার ফাঁকে ফাঁকে।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ