ভূমিকম্পের মত নাড়ায়
ভূমিকম্পের মত নাড়ায়
খাদিজা বেগম
তোমার ছোঁয়ায় আমার মন কে
ভূমিকম্পের মত নাড়ায়,
তোমার প্রেমে অস্থির এ মন
স্থির থাকতে দেয় না আমায়।।
তোমার ঠোঁটের মিষ্টি হাসি
পরমাণু শক্তিকে হার মানায়,
তাই তো আমি হার মেনেছি
শুধু তোমার ভালোবাসায়।
তোমার ভাবনায় বিভোর হয়ে
ডুবে থাকি তোমার পাড়ায়।।
আমার এ মন মনে মনে
জোট বেঁধেছে তোমার মনের সনে,
হাওয়ায় হাওয়ায় ফুলের সৌরভ
কোকিলের গান ফাগুন বনে বনে।।
মায়া ভরা দুই নয়নের
মায়ায় মায়ায় ডুবে গেলাম আমি,
আজ মনে হয় পৃথিবীতে
তুমি ছাড়া আর কিছু নাই দামি।
তাইতো তোমায় পাবার জন্য
বারে বারে মন থেকে মন বাড়ায়।।
Comments
Post a Comment