সবাই ঘুমিয়ে যায়
সবাই ঘুমিয়ে যায়
খাদিজা বেগম
যখন সবাই ঘুমিয়ে যায়
মন বাড়িয়ে আমি খুঁজি তোমায়,
দিনের সকল অনুভূতি
প্রকাশ করি রাতের নীরবতায়।।
আমি জানি তুমিও তো
আমায় খোঁজো আমার চেয়েও বেশি,
আমায় দেখা দাও না তবু
ছুয়ে থাক আমার মাংসপেশি।
তাইতো আমার মাটির দেহ
আজো উষ্ণ তোমার সেই উষ্ণতায়।।
রাত্রি তুমি দিনও তুমি
তোমার আশ্রয় এক আশ্রিতা আমি,
তুমি এক ও অদ্বিতীয়
এই অন্তরে তুমি অন্তর্যামী।।
চোখের দেখা নয়তো বড়
তাইতো তোমায় চোখ দেখে না কভু,
তুমি বড় থেকেও বড়
তুমি অসীম ক্ষমতাবান প্রভু।
নমনীয় করে দিও
যত নমনীয় থাকি সেজদায়।।
Comments
Post a Comment