আমি চাইনি

 আমি চাইনি 

খাদিজা বেগম 


আমি চাইনি তুমি আমায় 

ভালোবেসে আমার কাছেই থাকো, 

আমি শুধু চেয়েছিলাম 

তুমি আমায় তোমার কাছেই রাখো।।


আমি চাইনি তোমার যত্ন 

তোমার আদর তোমার ভালোবাসা, 

তোমায় আমি বাসবো ভালো 

আমার শুধু এটাই ছিল আশা। 

আমি চাইনি তুমি আমার 

 ক্ষত জাগায় একটু মলম মাখো।।


চেয়েছিলাম তোমার সাথে 

দিন কাটাবো রাত কাটাবো আমি, 

আমার চাওয়ার মূল্য দাও নি  

তবু তুমি আমার কাছে দামি।।


সেই তুমি আজ ভালোবাসা 

চেয়ে চেয়ে কাঁদো দ্বারে দ্বারে,

সেই আমি আজ তোমার স্মৃতির 

অশ্রুতে চোখ ভিজাই বারে বারে।

এই ছিল কি ভাগ্য লেখন 

অসময়ে কেন আমায় ডাকো??

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ