একাকিত্বের
একাকিত্বের
খাদিজা বেগম
একাকিত্বের নৌকায় চড়ে
তোমার স্মৃতির সাগরে যাই ভেসে,
সঠিক ভেবেই ভুল করেছি
মনে প্রাণে তোমায় ভালোবেসে।।
এই মন কাঁদে প্রাণো কাঁদে
যখন তখন চোখে অশ্রু আসে,
তুমি আমায় ভুলে গেছো
তবুও মন তোমায় ভালোবাসে।
জানিনা তো কেমন করে
খুন করেছো আমায় হেসে হেসে।।
জনো স্রোতে পাইনা তোমায়
তোমাকে পাই আমার একাকিত্বে,
তুমি আজো জেগে আছো
এক মুঠো রোদ হয়ে আমার চিত্তে।।
আজ তুমি নেই আজ প্রেমও নেই
হৃদয় জুড়ে শুধু তোমার স্মৃতি,
জনম জনম বাসবে ভালো
বলেও কেন টানলে প্রেমের ইতি।
আজো তোমায় ভালোবেসে
ঘুরে বেড়াই তোমার স্মৃতির দেশে।।
Comments
Post a Comment