Posts

সুখ পাখি

 সুখ পাখি 🐦  খাদিজা বেগম  কাছের বলে আছে শুধু  দুই নয়নের অশ্রু ধারা, আমার মনে ব্যথা পেলে  ছুটে আসে শুধুই তারা।। এই জীবনের সাথী বলে  আছে আমার রক্ত ঝরা ক্ষত, তা তারাতে চেষ্টা করলাম  মলম দিয়ে ঔষধ খেয়ে কত।  আজ মনে হয় আপন বলে  আমার কেহ নাই তো দুঃখ ছাড়া।। এই নয়নে যা দেখিলাম  তার চেয়েও বেশি করলাম কান্না, আমি থাকবো হাসি খুশি  হয় তো আমার বিধাতাই তা চান না।। তাইতো আমি কেঁদেই চলছি  খুব গোপনে নিদ্রাহীনা রাতে, এই জীবনে আর হবে না  সুখের দেখা বুঝি আমার সাথে। জন্ম নেয়ার আগেই যেন  গেছে আমার সুখ পাখিটা মারা।।

তোমার প্রেমের রথে

তোমার প্রেমের রথে  খাদিজা বেগম  পথ দেখিয়ে নিয়ে চলো  না যাই যেন পথ ভুলে ভুল পথে, এই মুখের সব কথা যেন  বলি আমি তোমার আদেশ মতে। আমায় আমি দিয়ে দিলাম  ওগো দয়াল তোমার কাছে সপে, আমায় কভু ছোঁয় না যেন  এই পৃথিবীর লোভ লালসা পাপে। পাপের পথে নেওয়ার জন্য   কু বুদ্ধি দেয় ওরা শতে শতে।। তোমার আদেশ নিষেধ ছাড়া  আর কিছুই শুনি নাযে কানে,  অন্য কিছু দেখার আগে  তোমায় যেন দেখি গো সব খানে।‌। তোমার দয়া তোমার মায়া  না যায় যেন আমার থেকে সরে,  তুমি আমার রক্ষাকারী  দুঃখ নাই তাই যদিও যাই মরে। যদি পড়ে থাকি পথে  টেনে নিও তোমার প্রেমের রথে।।

হে দয়ালু

 হে দয়ালু  খাদিজা বেগম  হে দয়ালু দয়া করো করো তুমি করুনা আজ, অবহেলা করি না যে আদায় করতে রোজা, নামাজ।। আমি পাপি তোমায় জপি  ক্ষমা পাবার আশায় আশায়, ক্ষমা করো আল্লাহ আমার মৃত্যুর সময় তো এসে যায়। তোমার আদেশ মানা ছাড়া  আমি যেন করিনা কাজ।। মৃত্যু হলে পড়বে ঢলে মাটির দেহ মাটির গায়ে, জীবন মরণ তোমারি দান আমায় রেখো ক্ষমার ছায়ে।। মনে প্রানে চিন্তা ভাবনায়  মানুষ হতে পারি যেন, আমার কথা বার্তায় যেন  কারো কষ্ট হয় না কোন।  কভু যেন ভুলে না যাই  আমি তোমার হুকনের দাস।।।

পথপ্রদর্শক

 পথপ্রদর্শক  খাদিজা বেগম  তুমি আমার পথপ্রদর্শক জান্নাতের ঐ পথটি দেখাও, যেথায় গেছে শ্রেষ্ঠ নবী আমায় নিয়ে সেখানে যাও।। তুমি হিসাব গ্ৰহনকারী আমি মূর্খ তুচ্ছ অতি, আমায় তুমি ক্ষমা করো তোমার কাছে এই মিনতি। তুমি ছাড়া কেউ নাই আমার  হিসাব থেকে আমায় বাঁচাও।। তুমি আল্লাহ মহাজ্ঞানী আমায় তুমি জ্ঞান করো দান, শক্তি দিও সত্যি বলার কবুল করো আমার ঈমান।। এই পবিত্র মুখটি যেন মিথ্যে কথা আর বলে না, এই দু'চরণ কভু যেন পাপের পথে আর চলে না। আমি যেন তাই করি গো তাই বলি গো যা তুমি চাও‌।।

দেখতে ইচ্ছে করে

  দেখতে ইচ্ছে করে  খাদিজা বেগম  যত দেখি তোমার সৃষ্টি চোখ জুড়ায় না ভরে না মন, তোমায় দেখতে ইচ্ছে করে  দিবানিশি যখন তখন।। মুখের কথা চোখের দৃষ্টি আমার সবি তোমারি দান, তুমি আমার দয়ার সাগর তুমি রহিম হে রহমান। তোমার সৃষ্টির এত রং, রূপ  আমায় ভাবায় সারাটা ক্ষণ।। আল্লাহ আল্লাহ এ মধুর নাম ডাকতে লাগে বড় ভালো, যে ডেকেছে মনে প্রাণে সে পেয়েছে পূর্ণ আলো।। তুমি আমার রক্ষাকারী রক্ষা করো আমার ঈমান, লোভ-লালসা ধ্বংস করো হই না যেনো কভু বেঈমান। দয়া করো ক্ষমা করো  আমি চাইনা তোমার শাসন।।

তুমি আকবর

 তুমি আকবর  খাদিজা বেগম  তুমি আমার মালিক আল্লাহ আমি অধম তোমার চাকর, তুমি বিনা কেউ নাই আমার যে রাখিবে আমার খবর। তুমি আমার সৃষ্টিকর্তা আমি তোমার ক্ষুদ্র সৃষ্টি, আমার প্রতি সদায় রেখো এমনি করে দয়ার দৃষ্টি। সহজ করে দিও তুমি  এই জীবনের ছোট্ট সফর।।  তুমি আদেশ প্রদান কারী আমি হুকুম মানা দাসী, তোমার দেয়া সকল আদেশ আমি বড় ভালোবাসি।। তুমি আমার রিযিকদাতা তুমি আমার প্রতিপালক, যেথায় তাকাই দেখিতে পাই তোমার সৃষ্টির মিষ্টি ঝলক। তুমি রহিম হে রহমান  তুমি শ্রেষ্ঠ মহান আকবর।।

একটি প্রশ্ন

 একটি প্রশ্ন  খাদিজা বেগম  একটি প্রশ্ন ভাবিয়া মন  বারেবারে আমার নয়ন কাঁদে, কেন আমায় ছেড়ে গেলে  বলনা গো কোন সে অপরাধে? কষ্ট নামের ঢেউয়ে ঢেউয়ে  ভেঙে পড়ছে আমার বুকের পাঁজর, প্রতারণার দাবানলে  পুড়ে যাচ্ছে আমার সুখের চাদর? নয়নে আজ শ্রাবণের ঢল  বাঁধ মানেনা নয়ন কোন বাঁধে।। কেন কাছে এসে ছিলে  যাবেই যখন তুমি দূরে চলে? কি আনন্দ পেয়েছো গো  তুমি আমায় চোখ ভাসিয়ে জলে? তুমি আমার কৃষ্ণ ছিলে  আমি ছিলাম শুধু তোমার রাঁধে, সেই তুমি আজ বজ্র হয়ে  করছো আঘাত আমার মনের ছাদে। যে হাত দিয়ে করতাম আদর  সেই হাত ধরে কেন ফেলছ ফাঁদে।।