হে দয়ালু

 হে দয়ালু 

খাদিজা বেগম 


হে দয়ালু দয়া করো

করো তুমি করুনা আজ,

অবহেলা করি না যে

আদায় করতে রোজা, নামাজ।।


আমি পাপি তোমায় জপি 

ক্ষমা পাবার আশায় আশায়,

ক্ষমা করো আল্লাহ আমার

মৃত্যুর সময় তো এসে যায়।

তোমার আদেশ মানা ছাড়া 

আমি যেন করিনা কাজ।।


মৃত্যু হলে পড়বে ঢলে

মাটির দেহ মাটির গায়ে,

জীবন মরণ তোমারি দান

আমায় রেখো ক্ষমার ছায়ে।।


মনে প্রানে চিন্তা ভাবনায় 

মানুষ হতে পারি যেন,

আমার কথা বার্তায় যেন 

কারো কষ্ট হয় না কোন। 

কভু যেন ভুলে না যাই 

আমি তোমার হুকনের দাস।।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন