Posts

লাভ হবে না

 লাভ হবে না খাদিজা বেগম পর্দা, হিজাব, দাড়ি-টুপি লাভ হবে না ভালবেসে, তুমি করো ভুরিভোজন তোমার স্বজন উপবাসে। রোজা রেখে, নামাজ পরে, লাভ হবেনা হজ্জ করে, লোভ-লালসা আছে পোষা তোমা ঐ অন্তরে। তোমার কোন লাভ হবে না করে এত শিক্ষা অর্জন, তুমি একটা দুর্নীতিবাজ, করোনাই তা আজও বর্জন।  ধর্মের লেবাস পড়ে তুমি গোপনে খাও সুদের টাকা, তোমার ভিতর হিংস্র পশু নীতি-নৈতিকতা ফাঁকা। ধর্মটাকে পুঁজি করে করছো তুমি বাণিজ্য আজ, কুসংস্কারে অন্ধ তাই আমাদের এই মানব সমাজ। শৃঙ্খলা বাহিনী সেজে করছো তুমি বিশৃঙ্খলা, সত্য কথা বলে যারা কাটছো তুমি তাদের গলা। রক্ষক সেজে ভক্ষণ করছো এই দেশের সব খাদে খাদে, তাই দেউলিয়ার পথে এই দেশ জনগণ আজ বিপদে।

আশ্রয় দিন

 আশ্রয় দিন খাদিজা বেগম হে আমার আল্লাহ, আপনি ক্ষমা করে দিন, জীবনে যত করেছি পাপ, রাতদিন।  ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, বুঝে না বুঝে,  পাপ করেছি হালাল-হারাম না খুঁজে। জেনে না জেনে, পাপ ঘরে পরে, তোমার কাছে তাই অনুশোচনার অশ্রু ঝরে। যেন আর কখনো পাপ না করতে পারি,  হাত পেতেছি ক্ষমা করো আমি ভিখারী। বন্দি করো আদেশ নিষেধের দেয়ালে, চলতে যে না পারি আমি মনের খেয়ালে। হে আমার আল্লাহ,আমাকে আপনি আশ্রয় দিন,  লোভ-লালসা, কামবাসনা দূর করে দিন।  হিংসা, অহংকার, পরনিন্দা আর ক্রোধ,  ধ্বংস করে দিন মনে পোষা প্রতিশোধ। আমার আল্লাহ, দয়া করে মাফ করে দিন  আমিন, আমিন, সুম্মা আমিন, আমিন।

মায়ের আদেশ

 মায়ের আদেশ খাদিজা বেগম মা হিসেবে আদেশ দিলাম আমি, মান্য করে চলো আমার গর্ভের ধন, সত্য কথা বলতে হবে, সঠিক পথে চলতে হবে, সৎ মানুষের বড় প্রয়োজন ‌‌। ডাক্তার, ইঞ্জিনিয়ার,জজ, ব্যারিস্টার, শিল্পপতি, রাষ্ট্রপতির কিছুতে নেই অভাব, মানব এই সমাজে পাই না মানব খুঁজে মানব রুপি দানবগুলোর খাই খাই সভাব। হাফেজ, মাওলানা, আজাহারি, মাদানী, আরও আছে বড় বড় ডিগ্ৰীদ্বারী অধ্যাপক, তবুও এই সমাজে বেড়েই যাচ্ছে ধর্ষণকারী, সুদখোর, ঘুষখোর, শিক্ষক প্রতারক। আর্মি, পুলিশ, নৌ, বিমান, বিডিয়ার, আনসার, ডিবি কমতি নেই আইনের লোকে, তবুও এই সমাজের অফিস আদালতে চলছে বেআইনি কর্ম তা কেউ দেখে না চোখে।

আমি

আমি খাদিজা বেগম ডরে ডরে কম্পিত ভীরু শঙ্কিত বুকের মাঝে আমি শক্ত হাতে সাহসের বীজ বপন করি, দারিদ্র্য তার কষাঘাত আর অসুস্থতার যন্ত্রণা, আমি লোভ ছাড়া এসব সমস্যাকে না ডরি। একের পর এক মিথ্যা কথা বলতে বলতে যারা মিথ্যাবাদীর তালিকায় লিখেছে নাম, আমি তাদের হৃদয়ে চাষ করি সততার বানী সত্য বাদীর চরণে করি ভক্তি ভরে প্রনাম। অর্থ ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা দেখেনা অধিকার বঞ্চিত অনিকেতন ছোট ছোট শিশু, তাদের চোখে লাগিয়ে দেই মানবতার মণি যাতে তারা আর না হয় কভু পশুর চেয়ে নিচু।

কেন এই আইনসভা

 কেন এই আইনসভা খাদিজা বেগম কেন এই আইনসভা বলনা- এই আইনের কি দরকার? বারবার আসে যদি এই দেশ- বেআইনিভাবে সরকার! কেন এই আদালত এখানে- হয় কিসের বিচার? যদি দায়িত্ববান ব্যক্তিদের- হতে হয় বহিষ্কার! কেন এত নাইট্রো মঞ্চ যদি- নাটক হয় সংসদে? কারে দাও ফাঁসি যদি সন্ত্রাসী- থাকে রাজনৈতিক পদে? কেন এই আইনসভা বলোনা- এই আইনের কি দরকার? যদি আইন দিয়ে বাঁচাতে না- পারো শেয়ার বাজার! কেন এত উকিল মুক্তার- করে ওরা কি বিচার? এখনো তো আকাশে বাতাসে- ধর্ষিতাদের হাহাকার! কেন এত অভিনেতা আর- অভিনেত্রী এফডিসিতে? যদি করে অভিনয় নেতা-নেত্রীরা এই রাজনীতিতে! কেন এই আইনসভা খাদিজা বেগম কেন এই আইনসভা বলোনা- এই আইনের কি দরকার? যদি জনগণে নাইবা পেল- তাদের ভোটাধিকার! কেন উৎপাদন ব্যবস্থাতে- চাঁদা তোলার হুংকার? কেন ব্যবসায়ীরা খুন হয়- গুম হয় বারেবার ? এই নিত্যপণ্যের ঊর্ধ্বগতি- দেশটা জুড়ে মজুতদার? সকলে ব্যস্ত লুটে খাবার- কেউ নেই এসব দেখার! কেন তবে থানা পুলিশ- এসবের কি দরকার? যদি না কাটাতে পারো তোমরা- দুর্নীতির অন্ধকার! হে অধিকার বঞ্চিত প্রাণ- তোমরা হয়ে যাও সাবধান, ওরা উপরে সাধু ভিতরে- অভিশপ্ত সেই শয়তান।

হে মেয়ে

 হে মেয়ে খাদিজা বেগম হে মেয়ে, তুমি কি এই আমার-প্রিয় বন্ধু হতে পার? আমি চলতে চাই এই পৃথিবীতে- যদি পারো হাত ধরো! আমি তো অন্ধ নই তবুও যে- চলতে পারিনা এই পথ, আমি তো বোবা নই তবুও যে- বন্ধ মোর মতামত। যদি তুমি হাত ধরো মোর- পাড়ি দেবো মহাকাশ, বাঁধভাঙ্গা জোয়ারের মতো- নিজেকে করবো প্রকাশ।  সূর্যের মতো অধীত হব-সকল কুয়াশা কেটে, ঘুমন্ত বোধবুদ্ধির উপরে- বজ্রে হয়ে পড়বো পেটে। হে মেয়ে, তোমাকে পেয়ে আজ-মনে হল বন্ধু তুমি, তোমাকে দেখে সজীব হলো- এই মনের মরুভুমি। তোমাকে দেখার পরে মোর- রাত যেন হল ভোর,  একে একে যেন আসিতেছে- এই জীবনে সুখবর। তোমাকে দেখার পরে মন- যেন জাগিয়া উঠেছে, মরে যাওয়া কাননে আমার- আশার ফুল ফুটেছে। বুক জোড়া বেদনার চর- ডুবেছে সুখের জলে, এই মন মাঝি ধরেছে বৈঠা- তোমাকে দেখার ফলে।  আমার এই হাতটা ধরো বন্ধু- তুমি যদি রাজি থাকো, আমি করিনা কারো পরোয়া- তুমি যদি কাছে ডাকো। সাগর আর মহাসাগর - হাত ধরে দেব পাড়ি, দুখের পাহাড় ভেঙেচুরে- গড়িব সুখের বাড়ি।

ক্ষমা

 ক্ষমা খাদিজা বেগম  ক্ষমা করো বন্ধু ক্ষমা করো- ক্ষমা করে দাও বারবার, আদর করো শাসন করো- ক্ষমা করে দাও আবার। তোমার পিতা-মাতা ভাই-বোন- ভুলে গড়ানো মানুষ, প্রত্যেকের ভিতরে থাকিবে- ছোট কিংবা বড় দোষ। তাও একটা নয় দুটো নয় -একই দেহে বহু ত্রুটি, অশান্তি ছাড়া ফল পাবে না- যদি করো ঝগড়াঝাঁটি।  করিতে হবে তোমাকে বন্ধু-খুব ভালো ব্যবহার, রক্তের বন্ধন ভয় করো- তাই জবাবদিহিতার। ছোটখাটো ভুল গুলো দেখে- কর না দেখার ভান, তবে কষ্ট থেকে তুমি আর- তারা সবে পাবে ত্রাণ। অনেক কিছু শুনেও তুমি- থাকবে না শোনার মত, শাসনের চেয়ে ভালোবাসা- বিলিয়ে দাও অবিরত। ছেড়ো না কেউ রক্তের বাঁধন- আদেশ আল্লাহতালার, কেউ কাউকে করো না অপমান- ঘৃণা, অশ্লীল ব্যবহার। ক্ষমা ছাড়া মানুষ হয় না- সত্তিকারের মানুষ, নিজের ভিতর খুঁজে দেখ- সেখানেও আছে দোষ। প্রতিটা ভুলের জন্যে যদি- প্রত্যেকের হতো শাস্তি, জীবনে থাকত না কারো দোস্তি- আনন্দ আর মাস্তি। হারাম থেকে দূরে থাকিও- বন্ধু বলছি বারংবার, হালাল আঁকড়ে ধরে মরে গেলেও- কোন চিন্তা নাই তোমার  ক্ষমা পেলে যেমন খুশি হও- তেমনি খুশি হও বন্ধু, হৃদয়ে বহন করে একটা-ক্ষমা ভর্তি সুধাসিন্ধু।...