Posts

যুদ্ধ দেখি নাই

 যুদ্ধ দেখি নাই খাদিজা বেগম  একাত্তরের সেই দিন আমরা  অগ্নি যুদ্ধ দেখি নাই, আজ দেখেছি পণ্যের দামে   গরিব দুঃখী পুড়ে ছাই।। ট্যাংয়ের মুখে পরি নাই তো  করি নাই তার ভয় চিৎকার, সিন্ডিকেটের মুখে পরে আজ করেছি হাহাকার। বন্দী আমরা ওদের হাতে  আজো আমরা মুক্তি চাই।। দেখি নাই সেই পাক হায়েনা  আজ দেখেছি চাঁদাবাজ, ওদের হাতে জিম্মি যেন   আমাদের এই সমাজ।। বায়ান্নোর সেই আন্দোলনটা আমরা দেখি নাই দুই চোখে, অধিকারের আন্দোলনে কেউ মরবো না মাথা ঠোকে। ন্যায় অধিকার আদায় করতে  চলো আমরা যুদ্ধে যাই।।

জন্মভূমি মা

 জন্মভূমি মা খাদিজা বেগম  জন্মভূমি মা আমার মা  তোমার কোলে দুঃখ ভোলে, প্রাণ জুড়িয়ে আসে আমার  তোমার মিষ্টি মধুর বোলে ।। তোমায় নিয়ে হাজার স্বপ্ন  আমার বুকের মাঝে জমা, সবার চেয়ে প্রিয় তুমি তুমি আমার প্রিয়তমা। খুব সকালে পাখির গানে আমার আঁখির পাতা খোলে।। ভাটির গানে দার টেনে যায় মাঝি নৌকার বাদাম তুলে, মাঝ নদীতে ইলিশ ধরে  মাছ ভরা নাও আসে কূলে।। যেথায় গিয়ে পড়ে দুচোখ  সেথায় দেখি অমূল্য ধন, যা দেখেছি তাতেই যেন  আমার সার্থক দুটি নয়ন। শাপলা শালুক ঝিলের জলে  ঢেউ খেলে যায় দোলে দোলে।।

ওতো পেতেছে

 ওত পেতেছে খাদিজা বেগম  চারিদিকে ওত পেতেছে  আত্মঘাতী প্রলোভন, সতর্ক হও তৈরি থেকো  লড়াই করা প্রয়োজন, চারিপাশে ঘিরে আছে  শত শত প্রলোভন, ফাঁদে ফেলার জন্য তোমায়  নিত্য নতুন আয়োজন। মাদক সেবন জীবন নাশের  জ্বলন্ত এক উদাহরণ।। আরো আছে জুয়া খেলা  সুদ, ঘুষ, যৌন হয়রানি, নিয়ন্ত্রণে রাখো মনটা  বিবেক জাগাও এখনি। নিজে নিজেই হও নিজের  রক্ষাকারী দারোয়ান।। তুমি এখন অনেক বড়  অভিভাবক হও তোমার,  পাপ করিলে বইতে হবে  সারা জীবন হাহাকার। কর্মফল টা কেউ নেবে না  এটাই নিজের উপার্জন।। নিজের বিকাশ করতে হলে  দাঁড়াও রিপুর বিরুদ্ধে,  মূল্যবোধে দ্দীপ্ত হয়ে সতর্ক হও সব যুদ্ধে।। প্রতিকূল ক্ষণ থাকে না তো  কারো জন্য আজীবন।।

মুক্তি সেনা

 মুক্তি সেনা খাদিজা বেগম  মুক্তি সেনা মুক্তি সেনা ডাক এসেছে যুদ্ধে যাবার, বাংলা মাকে মুক্ত করো  দুর্নীতির হাত থেকে এবার। হায়েনা এখন দেশের ভিতর দেশ দরদী বেশ ধরেছে, তলে তলে দেশের সম্পদ দল বেঁধে আজ লুট করেছে। সত্য নিয়ে জেগে ওঠো  সময় নেই আর বসে থাকার ।। শিক্ষা মোদের মেরুদন্ড  তাও দিয়েছে ভেঙে চুরে, দুর্নীতির ঐ কালো ছায়ায় অন্ধকার আজ দেশটা জুড়ে। ওঠ জেগে ওঠ সূর্য হয়ে  তাড়িয়ে দেয় সব অন্ধকার।। তোরা জাগলেই ধ্বংস হবে  ওদের সকল ষড়যন্ত্র, আসবে ফিরে দেশের মাঝে সত্যি কারের গণতন্ত্র। জাগো জাগো মুক্তি সেনা এখন সময় যুদ্ধ করার।।

দূর্নীতি

 দূর্নীতি খাদিজা বেগম  ডানে বামে দূর্নীতি আজ সামনে পিছেও আজ দূর্নীতি, দুর্নীতির ঐ জোয়ার উঠে  ডুবে যাচ্ছে সব সুনিতী।। স্কুল, কলেজ, মন্দির, মসজিদ মাটে, ঘাটে, বাজারে আজ, কানায় কানায় ভরে আছে  উপচে পড়া দুর্নীতিবাজ। এই দুর্নীতির কারণে আজ  ধ্বংস হলো অর্থনীতি।। শিক্ষা জাতির মেরুদন্ড দুর্নীতিতে ভেঙ্গেছে তা, যতই নিচ্ছে শিক্ষা সনদ ততই বাড়ছে যে মূর্খতা। দুর্নীতি টা আজকে যেন  নীতি হলো এই সমাজে, সবখানেতে সভাপতি  চুরি করে সাধুর সাজে। দুর্নীতিতে দুর্নীতিতে  ধ্বংস হলো কত জাতী ??

দেশ প্রেমের চাষ

 দেশ প্রেমের চাষ  খাদিজা বেগম  দেশ বাঁচাতে আমরা করব  মন মাঝারে দেশ প্রেমের চাষ, দেশ প্রেমিক মন পুষে রাখতে  মাটি দেব লালসার লাশ।। দেশের সন্তান আমরা সবাই  দেশের তরে থাকবো জেগে,  বিশ্বজুড়ে জ্বলবে এ দেশ  নৈতিকতার ছোঁয়া লেগে। গাছ বাঁচাতে আমরা কাটব  আশেপাশের আগাছা ঘাস।। দুই নয়নের কানায় কানায়  দেশের জন্য স্বপ্ন রাখবো,  আপসহীন এক যোদ্ধা হয়ে  দেশের জন্য অটুট থাকবো।। নৈতিকতা দেশের হৃদয়  আমরা রাখবো তারে ধরে,  দেশ প্রেমিকা জন্ম নেবে  তবেই প্রতি ঘরে ঘরে। দেশ আমাদের মহারানী  আমরা সবাই এ দেশের দাস।।

দেশের শত্রু

 দেশের শত্রু  খাদিজা বেগম  দেশের শত্রু আজও আছে  বন্ধু সেজে বীর সেনাদের দেশে, দেশমাতা আজ ভালো নাই তো  ওদের দেয়া যন্ত্রণায় আর ক্লেশ। জাগতে হবে দেশ প্রেমিকদের  দেশের তরে প্রতি ঘরে ঘরে, দেশ বাঁচাতে মারতে হবে  দেশের শত্রু গুলো ধরে ধরে। দেশের শত্রু ঘুষ বাণিজ্য যাতে দেশের মেধা যাচ্ছে ফেঁসে।। দেশের জন্য যুদ্ধ করব বলনা তোরা কে কে আছো রাজি?? ধান্দাবাজির চান্দাবাজির  হাতগুলো সব ভেঙে দেব আজি। কালো হাতের কালো ছোবল  দেশ জননীর হাসি নিল কেড়ে, দেশের শত্রু সবার শত্রু  আর দেবনা ঐ শত্রুদের ছেড়ে। শত্রুর ধ্বংস করার পরেই দেশ জননী আবার উঠবে হেসে।।