Posts

দূর্নীতির পা চাটছে

 #দুর্নীতির_পা_চাটছে  খাদিজা বেগম   স্বার্থের মুখে অন্ধ হয়ে  ওরা ধ্বংসের পথে পথে হাঁটছে, একটুখানি লাভের আশায়  শুয়ে পড়ে দুর্নীতির পা চাটছে। নিজের মাথা বিক্রি করে  ওরা খোঁজে মাথা গোজার আশ্রয়,  ওদের চিন্তা চেতনাতে ধীরে ধীরে পাপ পেয়েছে প্রশ্রয়। কারো কারো মাথা আছে  তার ভিতরে কিচ্ছু পাওয়া যায় না,  স্বার্থ বোঝে অর্থ বোঝে  ওরা সত্য ন্যায় কে বুঝতে চায় না। পৃথিবীতে এত মানুষ  খুঁজলে আমি মানুষ পাই না খুঁজে,  সততাকে হারিয়ে কে  কি পেয়েছে তা আসে না বুঝে।  সেই তো তুমি মরে যাবে  মরবে না তো কর্মফলের মালা, তোমার সাথে কেউ রবে না  ভোগ করতে এই কর্মফলের জ্বালা। সময় থাকতে হুশে ফেরো  ফিরে এসো সত্য ন্যায়ের পথে,  ন্যায়ের সাথে মত মিলিয়ে  তুমি মিশে থাকো ন্যায় এর মতে। ন্যায় তোমাকে রক্ষা করবে  অন্যায় তোমায় করে দেবে ধ্বংস, তুমি শ্রেষ্ঠ তুমি সুন্দর  তুমি হয়ে থাকবে সত্য ন্যায় এর অংশ। #everyonefollowershighlights2025

রক্ত দিয়ে লেখা

রক্ত দিয়ে লেখা  খাদিজা বেগম  রক্ত দিয়ে লেখা আছে  স্বদেশ প্রেমের অগুনিত ইতিহাস, দেশমাতাকে ভালোবেসে  যুগে যুগে সন্তানেরা হলো লাশ।। দেশের জন্য হাসিমুখে  যারা যারা করেছে প্রাণ বলিদান, কোনদিনও শোধ হবেনা  সেই দেশপ্রেমিক বীর শহীদদের প্রতিদান। জীবন দিয়ে রক্ত দিয়ে  যারা গড়ে গেছে সুন্দর এই সমাজ।। হৃদ গভীরের গভীর থেকে  তাদের প্রতি শ্রদ্ধা ভরা লাল সালাম, তাদের রক্তের বিনিময়ে  স্বাধীন হলাম লাল সবুজের দেশ পেলাম।। হাত হারালো পা হারালো দুর্জয় দুর্বার দুঃসাহসী সেনারা, প্রাণ হারালেও হার মানেনি সেই যোদ্ধাদের নাই সাহসের কিনারা। তাদের যেন ভুলে না যাই  যাদের জন্য করছিস সুখের বসবাস।।

আত্ম তৃপ্তি

 আত্ম তৃপ্তি  খাদিজা বেগম  ফুল সব সময় গাছে রয় না  ঝরে ঝরে পড়ে মাটির বুকে, মানুষগুলো ফুলের মতন  ঢলে পড়ে যায় মরণের মুখে।। ঝরে যাবার আগে যেমন  ফুল ছড়িয়ে দেয় তার বুকের সুবাস,  মানুষ তেমন ছড়িয়ে যায়  মারা যাবার আগে নিজের সুকাজ। ত্যাগের মাঝে যে সুখী হয় তাকে দেখে পালিয়ে যায় দুখে। তার সুবাসের বিনিময়ে ফুল প্রতিদান চায়না কারো কাছে,  তত সময় সুবাস ছড়ায়  ফুল যত ক্ষণ তার ঘ্রাণ নিয়ে বাঁচে। ফুলের মতন মানব জীবন  আপন মনে জ্ঞান ছড়িয়ে যাবে, জ্ঞানের আলোয় ভরবে ভুবন তাই দেখে সে আত্ম তৃপ্তি পাবে। অন্যের দুঃখ তাড়িয়ে সে  নিজের মত থাকবে মহা সুখে।।

তোমার চুড়ি করবো

 তোমায় চুড়ি করবো খাদিজা বেগম  তোমায় চুরি করবো বলে  আমি তোমার পিছু পিছু ঘুরি, আমি যদি চুরি করি  তুমি হবে কি গো হবে চুরি।। তোমাকে খুব ভালো লাগে  তাই তো তোমার কাছে ছুটে আসি, তোমায় ভালোবাসি বলেই  ইচ্ছে করেই হাটি পাশাপাশি। তুমি সুন্দর তুমি শুভ্র  আমার চোখে তোমার নেই তো জুড়ি।। বাতাসে কান পেতে থাকি  শুনব বলে তোমার মিষ্টি কথা, নয়ন ভরে দেখবো বলে  আমি খুলে রাখি চোখের পাতা।। প্রিয় আমার কও কথা কও  আমি শুধু অধীর হয়ে শুনবো, তোমার মনের বৃক্ষ ডালে ভালোবাসার একটা বাসা বুনবো। বুঝেও কেন বোঝনা গো  আমি তোমার ভালোবাসায় পুড়ি।।

আমি কোথায়

 আমি কোথায়  খাদিজা বেগম  যারে আমি পোশাক পরাই খাবার খাওয়াই অনেক যতন করে,  সে তো একটা মাটির খাঁচা  মাটি হবে আমার মরার পরে।। কত কিছু দেখলাম আমি  দেখলাম না আমাকে এক পলক, যা দেখেছি দুই নয়নে  সবি শুধু মিথ্যা মায়ার ঝলক। আমি কোথায় সে বা কোথায়  যে দিয়েছে এই আমাকে গড়ে।। কেমন করে চিনবো আমায়  আমায় আমি দেখিনি তো আজো, এই আমি তো সেই আমি না  যে আমি টা এত সাধু সাজো।। তুমি আমি আমরা কোথায়  আমি পাইনি আজো কাউকে খুঁজে, সঠিক পথে রেখো আমায়  যাই না যেন ভুল পথে না বুঝে। তোমাকে না পাবার ব্যথা  এই নয়নে অশ্রু হয়ে ঝরে।।

ভালোবাসার চাষ

 ভালবাসার চাষ  খাদিজা বেগম  আমায় আমি তোমার নামে  ভালোবেসে লিখে দিলাম আজ,  তুমি আমায় ভালোবেসে  খুব যতনে রেখো বার মাস।। আমি শুধু তোমার বুকে  থাকার জন্য ছাড়লাম বাবা-মা, বুকের ভিতর রেখো আমায়  কোনদিনও ভুলে যেও না। তোমায় পেয়ে প্রাণ পেয়েছি  তোমায় ছাড়া হয়ে যাবো লাশ।। তোমার উষ্ণ ভালবাসায়  স্বর্গ থেকে নেমে এলো সুখ, সেই সুখেতে ধুয়ে গেল  মুছে গেল এই জীবনের দুখ।। বাকি জীবন একি সাথে  সাথী হয়ে থেকো দিবা রাত, হাজারো ঝড় তুফান এলেও  তুমি ছেড়ে দিয়ো না এই হাত। আমরা দুজন সারা জীবন  করে যাব ভালবাসার চাষ।।

প্রাণ নিয়ে যাও

 প্রাণ নিয়ে যাও #খাদিজা_বেগম  ওরা তোমার কেমন সৃষ্টি  যারা বিশ্বাসঘাতক মিথ্যাবাদী,  নিজে অন্যায় করে আবার  অন্যজনকে সাজায় অপরাধী।। চোরের মায়ের বড় গলা  সাধু জনের দুই নয়নে বৃষ্টি, তুমি দয়ার সাগর হয়েও কেন তোমার এত কঠিন সৃষ্টি।  তোমার দেয়া প্রাণ নিয়ে যাও  এই ফরিয়াদ করছি ফরিয়াদী।। এত কান্না এত কষ্ট  কেমন করে চেয়ে চেয়ে দ্যাখো,  দুটি মতের দুটি মানুষ  কেমন করে একি জায়গায় রাখো।। নির্মম, নিষ্ঠুর এই পরিক্ষা  পারব না আর এই পরীক্ষা দিতে,  একটুখানি শান্তি পেতাম  তুমি যদি আমায় তুলে নিতে। তুমি আমায় মুক্ত কর  মাপ করে দাও শোনো হে আজাদী।।